খিদে Poem by Madhabi Banerjee

খিদে

Rating: 5.0

সাত বছরের ছেলেটি আর তার বন্ধুরা মিলে
আজ প্লান করেছে-বাগানের ওধারে যে রাগী এক বুড়ি আছে
তার বাড়ি থেকে মুরগী চুরি করবে
তারপর পাতা কাঠ দিয়ে ঝলসিয়ে খাবে।
চুরি করতে যে ছেলেটির খুব ভাল লাগে তা নয় বরং ভয়করে
তবে একটু আধটু যাহ'ক পেটে পরে
তিন দিন হ'লো ও আর ওর মা ভাত খায়নি
ওর বন্ধুদের সবারই প্রায় একই অবস্থা
বন্ধুদের মধ্যে যে একটু বড় প্লানটা তারই।
ছেলেটি আর ওর মা থাকে
ওর বাবা তো ওদের ছেড়ে চলে গেছে।
সেই থেকে ওর মা গ্রামে পড়শিদের বাড়ি ধান সিদ্ধ করে ।
যেদিন কাজ থাকে সেদিন ওরা ভাত খেতে পারে।
মাঝে মাঝে ওর কিছুই ভাল্লাগে না।
আজ আবার রেঞ্জার সাহেব না কি বলে
সে এসেছে ওর মায়ের কাছে
লোকটি এলে মায়ের মুখটা আলাদা রকমের সুন্দর দেখায় ।
পরদিন-
ছেলেটিকে বন্ধুরা ডাকতে এসেছে
আজ আবার একটা নুতন প্লান
আজ ওদের সাথে যাবে না
মা বলেছে ওই সাহেব নাকি মাকে বিয়ে করবে
ছেলেটি আজ বন্ধুদের বলেদিল-গর্বের সাথে
ওর মা বিয়ে করবে ওরা অন্যগ্রামে চলে যাবে
আর এখন থেকে ওরা রোজ ভাত খেতে পারবে।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success