বাবুই পাখি ঘর বানানোর দু'একটি কৌশল শিখিয়ে দেবে আমায়? Poem by Madhabi Banerjee

বাবুই পাখি ঘর বানানোর দু'একটি কৌশল শিখিয়ে দেবে আমায়?

Rating: 5.0

বাবুই পাখি তোমার শিল্পকলায় মুগ্ধ আমরা
তোমার নাম তাই তাঁতী পাখি।
কত সুন্দরভাবে ঘর বানাও তুমি
বুনতে বনতে যখন একটি তার ছিড়ে যায় কংবা শেষ হয়ে যায়
কত নিখুঁতভাবে জোরা লাগাও মসৃনভাবে গিট দেখা যায় না।

আমি তো একটি ঘর বেঁধেছি সম্পর্কের সূতো দিয়ে
কিন্তু কত সম্পর্কের তার ছিড়ে গেছে
কত সম্পর্ক জোরা লাগিয়েছি গিট দিয়ে
গিটগুলো উচুঁ হয়ে যেন তাকিয়ে আছে
তোমার বুনটের মতো মসৃণ হয় না
ঘর বাধাঁর দু'একটা কৌশল আমাকে শিখিয়ে দেবে আমায় বাবুই পাখি?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success