এক সাধারন মেয়ে আমি Poem by Madhabi Banerjee

এক সাধারন মেয়ে আমি

Rating: 5.0

আমি এক সাধারন মেয়ে
তোমরা বলো একটু আধুনিক সজ্জায় সজ্জিত হও
আমি বলি
আমি এক সাধারন মেয়ে
লাল পাড় শাড়ী আর শাঁখা সিঁদূর
এই আমার সাজের সরঞ্জাম-এই আমার সাজ
এই ই আমি।
আমার সিঁথিতে সিঁদূর রেখা
আমার দয়িতের মঙ্গল কামনা
আমার কপালে কুমকুম এর টিপ
আমার ব্যক্তিত্বের প্রকাশ
আমার চুড়ির টুংটাং, আমার নুপুরের রিনিঝিনি
আমার চলার ছন্দ সকলকে মোহিত করে
এক অতি সাধারন মেয়ে
এই ই আমি।
সংসার আমার বিচরণ ক্ষেত্র
আমি কোনো দেবদাসী নই
নই কোনো ফ্যাশন মডেল।
সংসারকে সাহায্য করার জন্য
আমার রোজগার করা।
তোমরা নিশ্চয় প্রশ্ন করবে, কেন আমার মাথা নত হয় না
কেন আমি চিৎকার করিনা, লাফাই নাউচ্চস্বরে কথা বলিনা
যখন তোমরা দেখ তোমরা গর্বিত হও
এ আমার চুলের ভাজ, এ আমার হাতের তালু, এ আমার মাথার ঘোমটা
এ আমার যত্নের চাহিদা
আমি এক সাধারন মেয়ে নিতান্তই সাধারন-এই ই আমি।
সারাদিন শতকর্মের মাঝে
অবসরে আমি কবিতা লিখি
কবিতায় আমি স্বাধীনতার কথা বলি
কারণ স্বাধীনতা আমার স্বপ্ন।।

Sunday, April 21, 2019
Topic(s) of this poem: girl
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success