মূর্ত তোমার চোখে, বিমূর্তরে, দেখবে তুমি কেমন করে
সময়? জলের মত গেলেও সে তা ধরবে তারে কিসের পরে?
পানের পরে আঁকতে হবে, ভিতর থেকে দেখতে হবে,
সে তো দেওয়াই ছিল, বুঝবে, সেক্ষন চলে যাবে যবে।
মঞ্চে বিড়ি খেতে হবে, বসতে হবে শ্রোতা মাঝে,
চক্ষু তোমার খুলে যাবে, বুঝবে তফাৎ সকাল সাঁঝে।
কখন সে দেয় কখন আসে, অঙ্গে সদা মাখিয়ে রাখে
বিমূর্তরে মূর্ত করে খোলা বাতাস কোটোয় ঢাকে।
মুখটি খুলে চুপটি করে ঢুকলে তাতে, হবেই হবে ঠান্ডা তুমি
তোমায় তুমি খুঁজে পাবে, কাছেই আছে সেই বাতাসের নিজ ভূমি।
‘দেয়নি সময় আমায়! নাতো? ' বলবে, ‘আমাতে মাতো এমনি করেই,
আমার গায়ে বাঁধো বাতাস আপন হাতের মুঠোয় ধরেই'।
@এস. নূরুল।2019
মুখটি খুলে চুপটি করে ঢুকলে তাতে, হবেই হবে ঠান্ডা তুমি তোমায় তুমি খুঁজে পাবে, কাছেই আছে সেই বাতাসের নিজ ভূমি। ‘দেয়নি সময় আমায়! নাতো? ' বলবে, ‘আমাতে মাতো এমনি করেই, আমার গায়ে বাঁধো বাতাস আপন হাতের মুঠোয় ধরেই'। /// অসাধারণ স্তবক, সুন্দর কাব্যিক অভিব্যক্তি
A beautiful poem.The metaphoric image of amphitheatre is just and very subtle.Thanks for sharing.
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
মূর্ত তোমার চোখে, বিমূর্তরে, দেখবে তুমি কেমন করে সময়? জলের মত গেলেও সে তা ধরবে তারে কিসের পরে? খুব সুন্দর........