আদিম Poem by Dipro Azad

আদিম

Rating: 5.0

আমার আদিম সত্তার উন্মত্ত নাচ বুকের ভিতর
শত নিষেধাজ্ঞায় জর্জরিত এই মন ভাবছে ইতর
কার বিরুদ্ধেই বা তুলবো আওয়াজ, শত্রু নিরাকার
পদে পদে বশ্যতার ধ্বনি এখানে অবহেলিত হাহাকার
এখানেতেই গগন এসে হয় নিখোঁজ নিরুদ্দেশ
দখিন পানে ফাগুন হাওয়ায় নেই দিগ্বিজয়ের আবেশ
কিসের টানে বিদেশ-বিভূঁই ছিন্ন করে ত্রাস
নিভৃতচারী বর্বর এ শহরে বিবর্ণ গণমন হতাশ।

শংকিত স্বপ্ন তাড়া করে ফেরে বুনোমোষের দল
শান্ত দিনের স্নিগ্ধ হাওয়ায় ঠাঁসা শত হাতির বল
তবুও ঘরের আবছা কোনায় সাহস করে খেলা
রক্ত তপ্ত ছোটে সমস্ত, লুটে নগ্ন হাসির মেলা
বারুদ ফোটে কাল বারান্দাতে, কন্ঠে সবুজ ঘ্রাণ
আমার চোখের পেশিতে পেশিতে নবসূর্যের টান
আদিম এ সত্তা কোলাহল ফাঁদে বিক্ষুব্ধ ধমনিতে
বন্যতা খুঁজে মরি আমি জীবনে নিষ্প্রভ দৃষ্টিতে।

Monday, June 17, 2019
Topic(s) of this poem: freedom,society,disappointment,dreams
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 17 June 2019

শত্রু নিরাকার পদে পদে বশ্যতার ধ্বনি এখানে অবহেলিত হাহাকার /// অসাধারণ কাব্যিক ব্যঞ্জনা

2 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success