বাংলা
মাধবী বন্দ্যোপাধ্যায়
এসো বসো কিছুক্ষন, এসো আমরা আমাদের বাংলার কথা বলি
যদিও বারংবার ঘূর্ণাবর্তে পড়েছে
যদিও জাহাজের পালের মতো উর্দ্ধশ্বাসে ছুটেছে
যদিও খুন রাহাজানি হয়েই থাকে
তবুও এসো আমরা কিছুক্ষন এই বাংলার কথা বলি।।
অতীতেও এর ব্যতিক্রম ছিল না
প্রাচীনকালেও এরকমই ছিল
তখনও আকাশে ধূলোর ধোয়াশাই দেখা যেত
প্রতিদিন আমরাই আকাশকে ধূলায় ধূসরিত করি
এসো পরিস্কার করার চেষ্টা করি ।।
কুড়ুল আমাদের গোড়ালিতে আঘাত করেছে
রক্তঝরা পায়েই উপরে ওঠার পদক্ষেপ হবে।
চোরাবালিতে পা ডুবে গেছে হাঁটু পর্যন্ত
কিন্তু আমরা স্বর্গের কথা বলবো কি ভাবে
স্বর্গ তো অদৃশ্যই
এসো…….চলো…….আর আমরা এই বাংলার কথা বলি।।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem