গ্রীষ্মের মধ্যাহ্ন Poem by Madhabi Banerjee

গ্রীষ্মের মধ্যাহ্ন

গ্রীষ্মের মধ্যাহ্ন
মাধবী বন্দ্যোপাধ্যায়

আমার জীর্ন কুটীরে গ্রীষ্ম এসে গেছে
চারিদিকে রঙ্গীন পর্দা বুনে চলেছে
পরিশ্রান্ত তপ্ত আবহাওয়া ছাউনিতে বিশ্রাম নিচ্ছে
চারিদিকে অলসতার চিত্র
পাখিদের কলকাকলি নেই, নেই জীবজন্তুর চঞ্চলতা
কর্মচঞ্চল জগত স্তব্ধ হয়ে আছে।

শুধু আমার হৃদয়ের গভীরে এক ফিসফিসানি
কি যেন এক ধাক্কা দিচ্ছে
আমি এখনও মন্দিরে হাঁটু গেড়ে বসেআছি
শূন্য দিগন্তে তাকিয়ে আছি, জানি না কেন?

অন্তরে এক কবি, তুমি আমাকে লক্ষ্য করছ
তোমার ওষ্টে এক মৃদু হাসি।
মধ্যাহ্ন

Tuesday, June 25, 2019
Topic(s) of this poem: weather
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success