দুই পাখি Poem by Madhabi Banerjee

দুই পাখি

দুই পাখি
মাধবী বন্দ্যোপাধ্যায়


টুইটাটুই টুইটটুই
আমাদের বাগানে পাখি গান করেই চলেছে
পাখির এ গান
আমার হৃদয়ের খাঁচায় গিয়ে ধাক্কা দিচ্ছে

টুইটাটুই টুইটটুই
আমার হৃদয়ে পাখিটাও গান গাইছে
আর তক্ষুনি জানতে পারলাম
আমার হৃদয়েও একটি পাখি আছে।

টুইটাটুই টুইটটুই
পাখি গান ধরেছে
আমার হৃদয়ের পাখিটিও যোগ দিয়েছে
একই সুরেটুইটাটুই টুইটটুই

বাগানের পাখি আমার হৃদয়ের পাখিকে ভালবাসে
আবার গান কর সেই পুরানো সুরে
টুইটাটুই টুইটটুই
গানে কখনো কিছু চায় কখন জ্বালাতন করে
কখনো এমনি এমনি গান করে

হৃদয়ের পাখি আর বাগানের পাখি
যখন একসাথে গান করে
তখন আমার খুব মজা লাগে আনন্দ হয়
আমার হৃদয়ের পাখির জন্য
আমার বাগানের পাখিকেও ভালবেসে ফেলেছি।।

Wednesday, June 26, 2019
Topic(s) of this poem: birds
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success