আম গাছটি Poem by Madhabi Banerjee

আম গাছটি

আম গাছটি
মাধবী বন্দ্যোপাধ্যায়

আমাদের বাড়ির উত্তর পূর্ব কোনায় একটি আম গাছ
এই গাছে চড়ে আমি আম পেড়েছি
দড়ি বেঁধে দোলনা করে দোল খেয়েছি
গরমের দিনে দুপুর বেলায় গাছের তলায় মাদুর বিছিয়ে অংক কষেছি
রবীন্দ্র জয়ন্তীর জন্য বন্ধুরা মিলে আবৃত্তির মহড়া দিয়েছি।।
সময়ের সাথে সাথে আমরা বড় হয়েছি
গাছটাও বড় হয়েছে।
দাদার বিয়ে কিংবা পুজোতে আমের পল্লব পেড়েছি
বৌদির পোয়াতির সময়ে কাঁচা আম পেড়ে দিয়েছি।
একদি ভাইপোক বলছ ‘এই আমগাছটা তোকে খাবার দিয়েছে'
সব সময় কান খাড়া করে থাকতাম কখন টিনের চালে টপ করে শব্দ হবে
আমটা গড়াত থাকব আর আমি লুফ নেব আমটা।
পাতা ঝরার দিনে সব পাতা ঝরে গেছে
আবার নুতনপাতা গজিয়েছে
আমের মুকুল হয়েছে
সময়ের সাথে সাথে দিন বদলায়
একদন দাদা চলে গেল অজানাএক লোকে।
ভাইপোরা ঠিক করেছে গাছটি কাটা হবে।
বহুতল বাড়ি হবে ওখানে
আমার সাহস হল না
গাছটি কাটা বন্ধ করতে, প্রতিবাদ করতে।।

Wednesday, June 26, 2019
Topic(s) of this poem: tree
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success