নৈনীতালের গীর্জা Poem by Madhabi Banerjee

নৈনীতালের গীর্জা

Rating: 5.0

নৈনীতালের পথে হাঁটতে হাঁটতে
রাস্তার ধারে একগীর্জাতে ঢুকে পড়েছিলাম
গীর্জায় তখন অন্য কোনো লোক ছিল না।
আমি সামনে গিয়ে বসলাম
ক্রুশেবিদ্ধ ছবিটার দিকে তাকিয়ে আছি
দেখতে দেখতে ছবিটি আমার কাছে জীবন্ত হয়ে উঠল
যীশুখৃষ্টের শলাকা বিদ্ধ হাত পা মনে হ'লো জীবন্ত, টাটকা রক্ত
আমি অনুভব করলাম শলাকা বিদ্ধ করার সময়
কতটা কষ্ট পেয়েছেন ষীশু।
অনুভব করতে চোখের জলে আমার গাল ভেসে গিয়েছিল।
কী ভীষন ব্যথা সহ্য করে ষীশু বলেছিলেন
"ঈশ্বর তুমি ইহাদের ক্ষমা করিয়া দিও
ইহারা জানেনা ইহারা কি করতেছে।"
এরপর যতবার নৈনীতালে গেছি
ঐ গীর্জাতে গিয়ে কয়েক দন্ড বসেছি
না কোনো কিছু চাইতে নয়
বসেছি ষীশুর কষ্ট অনুভব করতে।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success