অকেজো মূল্যহীন ঘাসকে আমরা পায়ের তলায় পিষে চলে যাই
একটু ফাঁক পেলেই মাটিতে ঘাস উঁকি মারে
অজানা অচেনা মূল্যহীন ঘাসকে আবর্জনা বলে ফেলে দিই
আগুন লাগিয়ে পুড়িয়ে দিই
তবুও ফাঁক পেলেই পাশ থেকে উঁকি মারে ঘাস
বিশাল পাহাড়ের ক্ষুদ্র ফাটলে উঁকি দেয় াস
নগন্য ঘাসের অসীম জীবনী শক্তি, অদম্য বাঁচার ইচ্ছা।।
মানুষেরও বস্তি পুড়িয়ে দাও দাঙ্গায় খুন করো
টরনাডো ফেনি আয়লা যে নামেই এসে
তছনছ করে দিক ঘরবাড়ি
সূনামী ভাসিয়ে নিক না গ্রাম গঞ্জ
বিদ্ধস্ত চেহারায় দাঁত বের করে হেসে
মানুষ বলে আমি আছি, বেঁচে আছি।।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem