একবার পাহার দেখে যা Poem by Madhabi Banerjee

একবার পাহার দেখে যা

Rating: 5.0

এই মনি শনু নীলি বীনা তোরা অবসরকালে আয়
একবার পাহাড় দেখে যা।
পাহাড় তোদের জন্য তুষারের কম্বল তৈরী করে রেখেছে
পাহাড়ের ঢালে দেবদারু গাছগুলো এক একট তাবু খাটিয়েছে
আর পাহাড়কে আলিঙ্গন করে ঝরনা অঝরে ঝরছে
দেবদারু পাইনের শিকড় দিয়ে পাহাড়ের ঢালের মাটিকে বেঁধে রেখেছে
ছুটি পেলে আয় না পাহাড় দেখে যা একবার।
থাক না পড়ে সংসারের টুকিটাকি
পাহাড় তো তার রূপের ডালি নিয়ে বসে আছে।
তোদেরকে না দেখালে আমার দেখাও তো পূর্ণতা পায় না
আনন্দ তো সবাইকে নিয়েই হয়।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success