ইতিহাসের পুনঃরাবৃত্তি Poem by Madhabi Banerjee

ইতিহাসের পুনঃরাবৃত্তি

ইতিহাসের পুনঃরাবৃত্তি
মাধবী বন্দ্যোপাধ্যায়

ইতিহাস বলে রোম যখন পুড়ছে
সে দেশের সম্রাট নিরো তখন
গ্রীস দেশের এক বাদ্যযন্ত্র ‘লির' বাজাতে মগ্ন
ইতিহাসের তো পুনঃরাবৃত্তি হয়
প্রায় তেমনটাই হয়ত তার থেকেও কিছু বেশী…..
পার্কষ্ট্রীটে যখন ধর্ষণ কান্ড চলছে
আমাদের সম্রাজ্ঞী তখন নবান্নে ছবি আঁকছেন
দেশে যখন লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী
চাকরির আশায় ধর্না মঞ্চে আন্দোলনে ব্যস্ত
তখন আমাদের সম্রাজ্ঞী নিরলস সাহিত্য সাধনায় মগ্ন
তিনি কখনো কবিতা লেখেন কখনো গীত রচনা করেন।
যখন সম্রাজ্ঞীর স্তাবকবৃন্দের অসাধু অসামাজিক
কর্মকান্ডের ফলে দেশকে মাফিয়ারাজের ইউটোপিয়ায়
পরিনত করেছে।
সম্রাজ্ঞী তখন তার উদ্ভাবনীর সাহায্য
এক পুরয্কার সৃষ্টি করলেন
এবং নিজেকেই যোগ্য ভাবলেন
আর আগভাগ নিজের গলাতেই
মেডেলটি ধারণ করলেন।

ইতিহাসে রাজা নিরোর পরিনতি সবাই জানেন
বর্তমানের ইতিহাস হওয়ার অপেক্ষা মাত্র।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success