স্বাধীনতা সংগ্রাম Poem by Madhabi Banerjee

স্বাধীনতা সংগ্রাম

দাদু তুমি বলেছ ১৯৪৭এর আগে হিন্দু মুসলমানশিখ সবাই ভাই ভাই ছিল
ওরা একই তল্লাটে থাকত একই আবাসনে থাকত
কিন্তু ১৯৪৭ এ ওরা রাতারাতি শত্রু হয়ে গেল
দাদু বলল-১৯৪৭এ স্বাধীনতা সংগ্রাম শুরু হ'ল
গোরারা পরাজিত হল।
তখন দাদু হিন্দুরা মুসলমানদের ঘর বাড়ি লুট করেছে
মুসলমানেরা হিন্দুদের ঘর বাড়ি লুট করেছে, ভেঙ্গেছে
দাদু-যে কোনো বড় সংগ্রামে এ সকল হয়েই থাকে বোধ হয়
সেটা ছিল স্বাধীনতা সংগ্রাম, এ সংগ্রামে গোরারা পরাজিত হোয়েছে।
দাদু তুমি জান মুসলমানরা হিন্দুদের হত্যা করেছে
হিন্দুরা মুসলমানদের হত্যা করেছে, দেশে রক্তগঙ্গা বয়ে গেছে
মা সন্তানহারা স্ত্রী স্বামীহারা হয়েছে পিতা পুত্রহারা হয়েছে
সবাই বলেছে এ স্বাধীনতা সংগ্রাম সেরা সংগ্রাম
এ সংগ্রামে গোরারা পরাজিত হয়ে এ দেশ ছেড়েছে।
দাদু দেশে দাঙ্গা বেঁধেছিল
দাঙ্গায় মুসলমানেরা হিন্দুর দেহ কবর দিয়েছে স্বর্গের পথ অবরুদ্ধ করেছে
হিন্দুরা মুসলমানদের দেহ পুড়িয়ে বেহেস্তের পথ রুখে দিয়েছ।
মেয়েটি বলে এত হিংসা দাদু
দাদু-সকলে এ স্বাধীনতা সংগ্রামকে সেরা সংগ্রাম আখ্যা দিয়েছে
এ সংগ্রামে গোরারা পরাজিত হয়েছে।

দাদু এ যুদ্ধে দেশের অঙ্গচ্ছেদ হয়েছে, দেশ দু'টুকরো করা হয়েছে
ওদেশ যাদের জন্মভূমি ছিল এখন আর ওদের মাতৃভূমি নয়
এদেশ যাদের জন্মভূমি ছিল এখন আর তাদের মাতৃভূমি নয়
দাদু- তবুও সবাই আখ্যা দিয়েছ ১৯৪৭ এর স্বাধীনতা সংগ্রাম সেরা সংগ্রাম
এ সংগ্রামে গোরারা পরাজিত হয়েছে, এ দেশ ছেড়েছে।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success