আমার না মানু বন্ধুরা Poem by Madhabi Banerjee

আমার না মানু বন্ধুরা

Rating: 5.0

আমার পড়ার ঘরেরজানালার ধারে একটি পেয়ারা গাছ
গাছটি আমাকে সুমিষ্ট ফল দেয়
প্রখর তাপ থেকে বাঁচায়
আমার ঘরে অক্সিজেন দেয়
আর আমার দৃষ্টিকে নন্দিত করে
গাছটি আমার বন্ধু।
আরো যা দিয়েছে তার তুলনা নেই
গাছটিতে দোয়েল টুনটুনি চড়াই এসে বাসা বাঁধে।
টুই ট টুইই…করে কত রকমের গান গায়
ওদের বাচ্চাদের পোকা মাকড় খাওয়ায়
আমার জানালার ধারে দু চারটে মুড়ি কিংবা রুটির টুকরো
পাওয়ার জন্য কতরকমের অঙ্গভঙ্গী করে
পাখীরাও আমার বন্ধু হয়ে গেছে।
ওদের ব্যস্ত জীবন যাত্রা দেখতে দেখতে
আমার সময়টা বেশ নিরুদ্বেগে কেটে যায়।
তোমরা গাছটিকে কেটে ফেলো না
তা হ'লে যে আমি বন্ধুহারা হবো।

Sunday, August 18, 2019
Topic(s) of this poem: friends
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success