হস্তিনাপুর
মাধবী বন্দ্যোপাধ্যায়
কে বলে সবকিছু শেষ হয়ে গেছে মিটে গেছে মাটিতে
চলে গেছে হস্তিনাপুর কালের গহ্বরে, ইতিহাস হয়ে গেছে অনেক যুগ আগে
মিথ্যে কথা সব, অসত্য কথা।
ইতিহাসের প্রতিটি পাতায় মজুত আছে এখনও হস্তিনাপুর।
আজও উথলে উঠছে ঘটতকোচি প্রচন্ডতার উম্মত্ততার সঙ্গে স্থানে স্থানে হস্তিনাপুর
আমার অফিস, তোমার ঘর, ওর শহর
সকাল সন্ধ্যা, প্রতিপল প্রতি ক্ষন
চারিদিকেই তো দূর্যোধনী উগ্রতা আর শকুনীর চাল
দুরোভীসন্ধির জোর। গান্ধারীর চোখবাঁধা ঘন অন্ধকার
দম বন্ধ হওয়া বাতাবরন চারিদিক।
আস্থার স্থানে বারানাবতে জতুগৃহ ধোঁয়ায় আচ্ছন্ন ।
বাংলা বিহার উড়িষ্যা দিল্লী মুম্বাই জয়পুর কানপুর সর্বত্র
কৌরব আরপান্ডবেরা ছড়িয়ে ছিটিয়ে আছে।
পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ
যারা যেমন মৌন ছিল তারা সব মৌনই আছে
কিংকর্তব্যনিস্তদ্ধতা
বাতানুকুল কামড়ায় সত্যের দরজায় তালা লাগিয়ে
যেমন ছিল তেমনই আছে।
আজও পাঞ্চালীর বস্ত্রহরণ হয় রাজসভাতে
ভীষ্ম আজও শিখনডীকে াড়া করে রেখেছে
দুর্জয় ভীষ্মরা আজও অশ্বথামা ইতি গজঃতে আবদ্ধ
কত না দ্রোণ কর্ন হন্তা হয়ে আছে
না জানি কত মহারথিরা অভিমন্যুদের চক্রবুহ্যে ঘিরে রেখেছে৳
আজও কত নির্দোষ যোদ্ধারা কালের গ্রাসে হত হচ্ছে
জয়তু হস্তিনাপুর জয়তু ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র
বার বার হাজারবার।
এছাড়া আজও এক সত্য আছে
আর ভবিষ্যতেও থাকবে
রচনা হতেই থাকবে মহাভারত
আমার অন্তরের অন্তস্থলে থাকবে
অবোধ সঞ্জয় নিস্কপট বিদুর আর সতত প্রবাহমান সময়-সরিতা।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem