আমায় মুক্ত করো Poem by Imran Islam

আমায় মুক্ত করো

আমি জিঞ্জিরে বাঁধা- পিঞ্জরে
এই জিঞ্জির ছিড়ে পিঞ্জর ভেঙে
মুক্ত করো না,
আমায় মুক্ত করো না!

আমি নেই নন্দনে
ভিজে আছি ক্রন্দনে;
নন্দন দিয়ে ক্রন্দন মুছে
দাও না সান্ত্বনা,
আমায় দাও না সান্ত্বনা!

তুমি কেন শান্ত
দেখো না ভ্রান্ত;
শান্ত মনে ভ্রান্ত ভেঙে
সত্য ভাবো না,
আমায় মুক্ত করো না!

তুমি রবে মুক্ত
আমি কারভুক্ত;
ওরে মুক্ত, ভুক্তকে-
একটু ভাবো না,
আমায় মুক্ত করো না!

আমিও তোমার মতো উষায়-
নিতে চাই ফুলের ঘ্রাণ
দিতে চাই ভোরের গান-
হিমেল হাওয়ায়।
আমার এ গায় তোমার মতো
শিশির পড়ুক না,
আমায় ছেড়ে দাও না!

This is a translation of the poem Release Me Please by Imran Islam
Wednesday, August 19, 2020
POET'S NOTES ABOUT THE POEM
ইমরান ইসলাম
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 19 August 2020

ধরা পরীক্ষা কেন্দ্র সফলতা অন্বেষক, সাথি করো না আলোক! আত্মাকে করো ভদ্র।.......অন্তর্দর্শনিক লিখা

0 0 Reply
Close
Error Success