যুধীষ্ঠির Poem by Madhabi Banerjee

যুধীষ্ঠির

যুধীষ্ঠির
মাধবী বন্দ্যোপাধ্যায়


কুন্তীসহ পাঁচ ভাই ছদ্মবেশে বনে বনে ঘুরছে
অবশেষে একদিন লাখ টাকার প্রাসাদোপম বাড়ি বানিয়েছে।
বিদুরের দূত মারফত যুধীষ্ঠির জানতে পারল
এক নির্দ্দিষ্ট দিনে এ প্রাসাদ অগ্নি সযোগ করা হবে
গোপন বিদুরপ্রেরিত দূত খনক দ্বারা
গুপ্ত সুরঙ্গ করা হল

নির্দ্দিষ্ট দিনে যুধীষ্ঠির
পাশের গ্রাম থেকে
পাঁচজন পুরুষ আর একজন মহিলা শিল্পীকে
আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হল।
রাতে হবে জলসা।
উপহার স্বরূপসোনার মোহর আর প্রচুর পানীয়র ব্যবস্থা।

শিল্পীরা একসময় ঘুমিয়ে পড়ল
গভীর রাতে মাকে নিয়ে সুরঙ্গপথে
যুধীষ্ঠিরা পলায়ন করল
উঁকিমেরে দেখল জতুগৃহ জ্বলছে।
কৌরবরা এসে দেখল পাঁচটি পুরুষের আর একজনমহিলার লাস।
রাজরক্ত যুধীষ্ঠির দূরদৃষ্টি সম্পন্ন

রাজনীতিতে এখনো এটাই চলে
রাজা ছাড়া প্রতিটি প্রজা এক একটি সংখ্যা মাত্র।
প্রয়োজনের সময় নাম নথিভূক্ত করে প্রয়োজন মিটলে
নাম নথি থেকে মুছে দেয়।
রাজা ছিল বটে যুধীষ্ঠির।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success