আত্মা Poem by Imran Islam

আত্মা

Rating: 4.3

ওগো আমার আত্মা
জাগে কী এতটুকু ভয়
সৃষ্টি করেছে তোমায়-
কোন সে মহাসত্তা?

কী আছে অহংকার
এত অসারতা নিয়ে?
জানো এক দিন গিয়ে-
দাড়াবে তাঁর দ্বার!

ভুবন তো নয় স্বর্গ
কেন এত সুখ চাও?
ছোট্ট সফরে কী পাও!
এ শুধু ক্ষণ-মার্গ।

ধরা পরীক্ষা কেন্দ্র
সফলতা অন্বেষক,
সাথি করো না আলোক!
আত্মাকে করো ভদ্র।

তোমার এ দায়িত্ব;
কেন করো অবহেলা?
চলে যাবে সব বেলা
তোমার কী অস্তিত্ব!

This is a translation of the poem My Restless Soul by Imran Islam
Friday, August 21, 2020
POET'S NOTES ABOUT THE POEM
ইমরান ইসলাম
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 21 August 2020

বিরামহীন এ আত্মা যখন হয় দেহহীন; ঠিকানাহীন এ আত্মা যখন হয় মোহহীন! নিরাকার স্বত্ত্বায় কে খুঁজে স্বত্ব যা মায়াময় চঞ্চল নিত্য বাকীর লোভে কে হয়েছে মোহহীন এ পার্থিব ধামে পূর্ব সব হয়েছে অন্তর্লীন.....

0 0 Reply
Close
Error Success