উন্নতির সোপান Poem by Madhabi Banerjee

উন্নতির সোপান

ছেলে যদি হয় 100% মার্কা ।
ধরে নাও সে যাবে জাপান, লন্ডন নয়ত আমেরিকা।।
যদি হয় সে 75% এর কেউকেটা ।
অবশ্যই যাবে সে দিল্লী, বেঙ্গালুরু নয়ত কোটা।।
আর যদি হয় সে 50% এর সারিতে।
নিশ্চয় যাবে সে শশুরবাড়ির কাছাকাছি নয়ত ফ্ল্যাট বাড়িতে।।
আর যদি হয় সে 50% এর অধীনে নিতান্তই সাধারন।
তবেই থাকবে মায়ের কোলে বাছাধন।।

COMMENTS OF THE POEM
archana bandyopadhyay 06 May 2019

দারুণ বাস্তব গ্রেডেশান করেছ। আর তোমার কবিতাটির গড়ন হয়েছে নির্ভার অথচ বক্তব্য প্রকাশে ক্ষণপ্রভ বিদ্যুতের মত উজ্জ্বল।

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success