যত রায় মশায়ের ভীড় জমেছে ফিনিক্স শহরে,
বঙ্গভূমির অঙ্গ থেকে
ছিটকে এসে, রঙ্গ দেখে
আটকে গেছে এরিজোনার মরু মন্দিরে I
হেথা শুধু মরুর বাহার
ছড়িয়ে আছে নগ্ন পাহাড়
শীর্ণা নদীর গায়ে গায়ে কাঁটা গাছের বন -
না হেরি সে আম্র কানন
ভরা নদী সেই তপোবন
ক্ষণে ক্ষণে হয় বুঝিবা মনটি উচাটন I
কিন্তু হেথা একটি আছে
যা দেখে মন আটকে গেছে
সবার বাড়া নামটি তাহার ডলার উপার্জন I
গাড়ি বাড়ি গয়না শাড়ি
আড়ম্বরের বাড়াবাড়ি -
হেথা ছাড়া আর কোথাও পাবেনা এমন I
এই ডলার মায়ার ঘূর্ণিপাকে
পড়লে যে ভাই জ্ঞান না থাকে
এ রোগের তো ওষুধ বাপু নেইকো তেমন -
ওষুধ শুধু একটি আছে
সাধু জনে বলে গ্যাছে
নামটি তাহার অতি সহজ “বৈরাগ্য সাধন” I
এ ওষুধটি বড়ই তিক্ত
রইবে জিভে সদা নিত্য
তাই সহজে তো নিবে না কেউ ইহার শরণ -
কভু নিতে যদি পারে কেহ
কাটবে তাহার সকল মোহ
তারে, সদানন্দ নিত্য-রূপে করবে আলিঙ্গন I
তাই বিষয় বাঁধন ছিন্ন করা বিশেষ প্রয়োজন
ওই বাঁধন সকল ছিন্ন হলে
বাইবে তরী সবার কুলে
তখন জগতের আনন্দ যঞ্জে মিলবে নিমন্ত্রণ
তাই, সব রায়মশায়ের করপুটে আমার নিবেদন -
ওগো, বিষয় মধু যাই করো পান
মনের গভীরে রেখো এই জ্ঞান
আপাত-মধুর বিষয় নেশায় রহিবে না অজ্ঞান I
- - - - - - - - - - - - - - - -
প্রথম প্রকাশিত, ফেব্রুয়ারী, ১৯৯৭
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
Aapnaar poem ta daarun hoyechhe. Very beautifully presented. This gives complete idea and each line is very pleasing. Nice sharing really.10.
Aapnar 'comments' o aamar khub moner moto hoyechhe. Thank you so much!