বিজ্ঞান বন্দনা Poem by Tushar Ray

বিজ্ঞান বন্দনা

জ্ঞান তরঙ্গ ধাইছে তুঙ্গে শতাব্দী আগমনে,
বিষম বেগে ধায় বিজ্ঞান অসীমের সন্ধানে I
আঘাতে তাহার খুলিছে দুয়ার,
প্রকাশিছে ক্রমে নব ভান্ডার,
নব সেই জ্যোতি যুজিতেছে গতি ধরার মানব প্রাণে I
হেরিছে মানুষ রুধি নিশ্বাস,
অভূতপূর্ব জ্ঞানের বিকাশ,
আপাতসত্য লভে নবরূপ জ্ঞান এর নুতন ভূমে I
যা ছিল গভীরে অতি গর্হিত,
সাধারণ জন চিন্তা অতীত,
সে মনোপরিধি ধাইছে সবেগে সুদুর অতীত পানে I
জঞ্জাল সম অজ্ঞান ঠুলী,
একে একে সব পড়িতেছে খুলি,
নব মানবের হইছে জনম অভিনব জাগরনে I
বুঝেছে মানব যত জড়দেহ,
পরিনামে এক ভিন নহে কেহ,
একই জড়কনা লভে নবরূপ একই শক্তি গুনে I
রূপ ও রঙের নানা কৌশলে,
হেরি যেই খেলা প্রকৃতির কোলে
বুঝি সকলের মাতা একই প্রকৃতি বিজ্ঞান অনুধ্যানে I
হে ধরা-মানব দ্বিজ হলে আজ,
সাজাও নবরূপে বিশ্ব সমাজ,
বিশ্বমায়ের প্রেমের শিকলে বাঁধো সবে একসনে I
আজি যত ভেদাভেদ দাওগো ঘুচায়ে বিশ্বমায়ের গানে I
- - - - - - - - - - - - - - - - - - -

COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 20 July 2015

Wonderful imagery. Nicely depicted about science. I like most lines are... হেরিছে মানুষ রুধি নিশ্বাস, অভূতপূর্ব জ্ঞানের বিকাশ, আপাতসত্য লভে নবরূপ জ্ঞান এর নুতন ভূমে I ]]]]]]]]]জঞ্জাল সম অজ্ঞান ঠুলী, একে একে সব পড়িতেছে খুলি, Many thanks for posting such diidactive poem. নব মানবের হইছে জনম অভিনব জাগরনে I. Many thanks f

0 0 Reply
Kumarmani Mahakul 20 July 2015

I read your bengali poem

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Tushar Ray

Tushar Ray

Kolkata, India
Close
Error Success