মেয়ে Poem by Madhabi Banerjee

মেয়ে

মেয়ে
মাধবী বন্দ্যোপাধ্যায়
মেয়েটির জ্ঞান হতেই শুনে আসছে মায়ের গঞ্জনা, অবহেলা
মেয়েটি নাকি অপয়া, অলক্ষুনে
পরিবারের অন্য সদস্যদের বিদ্রুপ মনোভাব।
মেয়েটির জন্মের এক বৎসরের মধ্যেই
ওর চোদ্দ বৎসর বয়সের এক দাদা মারা যায়
এক মারণ ব্যধিতে। যে ব্যধির প্রতিশোধকও আবিষ্কার হয়নি
কিন্তু মেয়েটির জন্ম একটি ছেলে হারানোর ক্ষতি পূরণ করতে পারেনি কোনদিন মায়ের জীবনে।
আমৃত্যু মায়ের ছেলে সন্তান হারানোর শোক, আক্ষেপ দেখেছে মেয়েটি
মেয়েটি নিজেও জানেনা এতে তার অপরাধ কোথায়?
ছেলেটি বেঁচে থাকলে নাকি
মায়ের স্বর্গের ঘরে বাতি জ্বালতো এখন নাকি শুধুই অন্ধকার
মেয়েটি ভাবে প্রতি মায়ের ছেলে সন্তান হারানোর শোক বুঝি এমনই হয়।
মেয়েটি মনে মনে ভাবে যদি তার নিজের জীবনেও এমন ঘটনা ঘটে তো সেও সারাটা জীবন
এরকমই অন্যায় করে যাবে কোন এক নির্দোষ মেয়ের প্রতি
এক নিরপরাধীকে করে যাবে অপরাধী।
আর তাই মেয়েটি ঈশ্বরের কাছে প্রার্থনা করে প্রতি নিয়ত
সে মা হতে চায় না, না কোনো ছেলেরও নয় কোনো মেয়েরও নয়।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success