দোকান দারির হিসাব নিকাস Poem by Madhabi Banerjee

দোকান দারির হিসাব নিকাস

সকালবেলায় আমি এক দোকান খুললাম
জীবন চালাতে গেলে যা কিছু সরঞ্জাম প্রয়োজন-টক ঝাল তিতা মিষ্টি
সব দিয়ে আমি দোকানের তাকগুলো সাজালাম
সারাদিন ধরে আমি বেচা –কেনা করলাম
কত মানুষের সাথে আলাপ হ’লো, কারোর কাছ থেকে বেশী লাভ হ’লো
কারোর থেকে কিছুটা কম, কেহ বা এসে স্মিত হেসে চলে গেল
কেহ বা কিছু কথা বলল কেহ বা কিছুই বলল না
আমার তো একটাই লক্ষ্য কিছু লাভ করবো
লাভের জন্য বড় তৃষ্ণা যে!
লাভের নেশায় আমি ধনী দরিদ্র এমন কি মহিলাকেও ছাড়লাম না
আমি সূর্যেরকাছেও লাভ চাইতে পারি
ঐ অবোধ শিশুটির কাছ থেকেও!
লাভ হলে আমি হেসছি, ক্ষতিতে পাজর ভেঙ্গে গেছে-গুমরে গুমরে কেঁদেছি
সন্ধ্যা হল আধার নেমে এল
দিনের শেষে হিসাবের খাতা নিয়ে বসেছি
হিসাব মিলাতে গিয়ে দেখি-সব ভূল করে বসে আছি
সকালবেলা আর একটু পরিশ্রমের দরকার ছিল,
মধ্যাহ্নে বড় বেহিসেবী ভোগ করেছি
নিজেকে নিয়ে বড্ড ব্যস্ত ছিলাম
ভেবেছিলাম আমি সূর্যের চাইতেও তেজী
সন্ধ্যায় দীপটাও জ্বালাইনি, বড্ড দেরী করে ফেলেছি
এখন তো ঝাপ বন্ধ করার সময়
ঝাপ তো ফেলতে হবেই।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success