মা Poem by Madhabi Banerjee

মা

মা আমরা তোমার সন্তান সন্ততি
তোমার সন্মুখে আজ আমাদের মাথা নত
মা তোমার ছবির সামনে আমাদের আনত আঁখি
এখন তোমার কাছে আমাদের আর নেই কোনো অভিযোগ কোনো অনুযোগ
নেই কোনো দাবি নেই কোনো চাওয়া
যখন কেউ আমাদের চিনত না
টাকাকড়ি বাড়ি গাড়ি ছিল না
কেবলমাত্র ‘মা’ তুমি ছিলে।
খিদে পেলে বলেছি ‘মা খেতে দাও’
পরনের পোশাকের জন্য বলেছি’মা জামা দাও’
দুঃখ পেলে তোমার কাছে গিয়ে কেঁদেছি
আনন্দ হ’লে তোমার কাছে গিয়ে হেসেছি
তোমার ওপর অভিমান করেছি
তোমার ওপর রাগ করেছি
অসুখ হ’লে তোমার কোলে মাথা রেখেছি
আমাদের জগতটা ছিল তোমাকে নিয়েই।
এখন আমাদের নাম যশ খ্যাতি হয়ছে
এখন আমাদের কাছে ধন দৌলত আছে
এখন আমাদের বাড়ি আছে
এখন আমাদের গাড়ি আছে
এখন আমাদের ‘মা’ তুমি নেই।
আমরা তোমার সন্তান সন্ততি
তোমার সন্মুখে আজ আমাদের মাথা নত আনত আঁখি।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success