এ লড়াই জেতার লড়াই Poem by Madhabi Banerjee

এ লড়াই জেতার লড়াই

সেবার এক দাঙ্গা বেধেঁছিল পাশাপাশি দুই গ্রামের মধ্যে
সকলে বলেছিল দুই গ্রামের দু'রং-এর পতকার লড়াই
দু’রংএর পতাকা হাতে নিয়ে
ধরাশায়ী হয়েছিল অনেক মানুষ!
কেন পরস্পরে লড়াই করেছিল
রঙীন পতাকা হাতে নিয়ে কেহ সদোত্তর দিতে পারেনি।
দুই রংএর পতাকার অধিকারীরা বলেছে
এ লড়াই জেতার লড়াই, এ লড়াই-এ জিততে হবে
দুই গ্রামেরই কিছু ঘরবাড়ি জ্বলছিল
গ্রামবাসীরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল
গর্ভবতী মহিলারা, শিশুকোলে মায়েরা, বৃদ্ধ-বৃদ্ধারা
বেশি জোরে ছুটতে পারেনি, তাই
বাড়ির উঠোনেই তাদের জীবন শেষ হয়েছিল
প্রিয়জন তার প্রিয়া হারিয়েছে
পিতা তার পুত্রের শব বহন করেছে
দুই পতকার লড়াইএর ফলে
যুবকেরা হয়েছে গ্রাম ছাড়া,
স্কুল কলেজ পড়াশুনা হয়েছে বন্ধ
জমি হয়েছ পতিত, মারণব্যাধির চিকিৎসা হয়েছ স্তব্ধ
আর এটাতো জানা কথা -
কোনো বড় লড়াইয়ে জিততে হলে
এ সকল তো হয়েই থাকে।
দুই পতাকাধারীরাই বলেছে
এই জেতার লড়াইএ জিত তাদেরই হয়েছে
লড়াই জেতার মাপকাঠি ছিল
লাসের বর্দ্ধিত ক্রমাঙ্ক!
না, কোনো রংএর পতাকাই বলতে পারেনি
কেন হয়েছিল এ লড়াই!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success