অনন্ত আমার আশ্রয় (Amal) Poem by Arun Maji

অনন্ত আমার আশ্রয় (Amal)

Rating: 5.0

স্বেচ্ছা নির্বাসনের
অলৌকিক অসীম প্রাসাদে আমি।
একা। ভীষণই একা।
একাকী হতে চেয়ে একা।

কাছে যে ডাকেনি কেউ
এমনটা নয়।
কিন্তু.......

জনারণ্যে নির্জন আমি
কোলাহল মাঝে সংগীতশূন্য।
স্পর্শের স্পর্শে স্পর্শ-শূন্য আমি
শব্দ মাঝে বধির।

একাকীত্বের এই নিঃস্তব্ধতা মাঝে
এতো রূপ এতো রস
এতো স্পর্শ এতো সুগন্ধ-
জনারণ্যে আশ্রয় গড়বো কেন?

চোখ বুজলেই সম্মুখে আমার
অনন্ত মহাকাল
ক্রম বর্ধিষ্ণু মহাবিশ্ব
ক্রম প্রস্ফুটিত নন্দন কানন
জাগরিত রামধনু স্বপ্ন
ভাসমান মহাবিশ্বের সীমাহীন সৌন্দর্য সুগন্ধ।

একাকীত্ব মাঝে
এতো সুখ এতো আনন্দ এতো উত্তরণ
জনারণ্যে হারাতে পারি না।

তোমাদের কেউ
আবার তোমাদের কেউ নই আমি।
বৃহস্পতির বলয় স্বপ্নভূমি আমার।
সদ্যজাত নক্ষত্র স্বপ্ন সাথী আমার।
কি অনির্বচ্চনীয় রূপ কি দুঃসাহস
কি দুঃস্পর্ধা তাদের!

ওহে পৃথিবী
অনন্ত মহাবিশ্বে যদি বিচরণ আমার
আমাকে তোমার মানচিত্র বাঁধবে কেন?

© অরুণ মাজী

অনন্ত আমার আশ্রয় (Amal)
Monday, December 23, 2019
Topic(s) of this poem: beauty,dream,solitude
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 23 December 2019

একাকীত্বের এই নিঃস্তব্ধতা মাঝে এতো রূপ এতো রস এতো স্পর্শ এতো সুগন্ধ- জনারণ্যে আশ্রয় গড়বো কেন? /// praiseworthy hymn on loneliness sensitiveness makes alone though in crowded!

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success