তোমারও পানে/ At Your Response Poem by Asadullah Hassan

তোমারও পানে/ At Your Response

এক.
ওগো প্রিয়,
তোমারও পথ পানে চাহিয়া,
রব আমি হাজারও বছর ধরিয়া।

তোমারও দেখা নাহি আমি পাই,
তোমারও বিরহে প্রিয়া
কি যে ব্যথা পাই।
তুমি এস ওহে প্রিয় মোর বুকে,
তুমি যে রহিবে পরম সুখে।
দুই.
তোমার খোপাতে প্রিয়-
পরাব শত ফুল,
তোমার কানেতে প্রিয়-
দুলবে হিরার দুল।
তোমারে সাজাব বলে
গেয়ে যাই নব গান,
তোমার হাসিতে প্রিয়-
কি যে সুখ পাই!
তিন.
সাজাব তোমারে প্রিয় জোছনাতে,
চন্দনে জড়াবো প্রিয় তোমার গায়েতে।

তুমি তো জান না প্রিয়-
কত যে ভালবাসি আমি তোমারে,
বারে বারে চাহি তোমারি দুয়ারে।

স্বর্গের ঐ স্বপ্ন-বাসর
গড়িব তোমায় নিয়ে,
পড়াব সোনার নূপুর
তব ঐ রাঙ্গা পায়ে,
ওগো প্রিয়-
তুমি যে মোর স্বর্গ-দেবী হীরে!

তোমারও পানে/ At Your Response
POET'S NOTES ABOUT THE POEM
Preosi
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asadullah Hassan

Asadullah Hassan

Sirajganj
Close
Error Success