সীমান্ত সেনা Poem by Biswadip Das

সীমান্ত সেনা

সীমান্তে ওরা কারা?
বুকের রক্তে বেঁধে রেখেছে
আমাদের অখণ্ড স্বাধীনতা।
ওদের হাতে ত্রিবর্ণ কত উজ্জ্বল
উড়ছে পত পত করে সুউচ্চ হিমালয়ের চূড়ায়।
ওপার থেকে ছুটে আসা বুলেট
ক্ষত বিক্ষত করছে তাদের হৃদয়,
তবুও দিন রাত মাস বছর ধরে
তারাই মাতৃভূমির সদাজাগ্রত প্রহরী।
বদলে কি পেয়েছে তারা?
অকাল মৃত্যুর পর পরিবারের একজনের
চাকরির নিশ্চয়তা আর একটা মেডেল
তার বিধবার জন্য -
সে ও তো পারত নরম গদিতে শুয়ে
সুখী জীবনের স্বপ্ন দেখতে,
ঠিক আমাদের মত -
তবে কিসের আশায় মত্ত নেশায়
বিলিয়ে দিচ্ছে প্রাণ!
হে বীর সেনানী
এই দেশে তোমরাই আসল নেতা,
তোমরা আছো তাই আমাদের বেঁচে থাকা,
স্বাধীনতা দিবসে লালকেল্লার ওপর
একবার না হয় ত্রিবর্ণ উঠুক তোমাদের হাত ধরে।

POET'S NOTES ABOUT THE POEM
Our armed forces
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success