উন্মত্ত সাগরে ঝাঁপ দিয়ে বাঁচো (Inspiration) Poem by Arun Maji

উন্মত্ত সাগরে ঝাঁপ দিয়ে বাঁচো (Inspiration)

Rating: 5.0

ফুলের মধ্য থেকে যদি সুগন্ধ কেড়ে নাও,
তো কি পড়ে থাকবে?
ফুলের ফুলত্বহীন এক কঙ্কাল।

মানুষের জীবন থেকে যদি উচ্ছ্বাস (PASSION)কেড়ে নাও?
তো কি পড়ে থাকবে?
জড়বৎ এক রক্ত মাংসের কঙ্কাল।

ভাবো-
আকাশে রঙ নেই। কেমন হবে সে আকাশ?
নদীতে স্রোত নেই। কেমন হবে সে নদী?
বাঁশিতে সুর নেই।কেমন হবে সে বাঁশি?
দেহে জীবন নেই। কেমন হবে সে দেহ?

সবাই বাঁচে
ইঁদুর ছাড়পোকা কেঁচো তারাও বাঁচে।
কেউ গেয়ে বাঁচে। কেউ হেসে বাঁচে।
কেউ আলস্যে শুয়ে শুয়ে বাঁচে।
কেউ আকাশে উড়তে উড়তে বাঁচে।

বাঁচলেই হলো?
পচা বিষ্ঠার মতো নিষ্ক্রিয়
দুর্গন্ধযুক্ত জীবন বাঁচলেই হলো?

ঈশ্বর লক্ষ বছর পরিশ্রম করে
তোমাকে গড়েছেন।
আর তুমি কি না
জীবনটাকে বিষ্ঠার মতো নষ্ট করছো?

বাঁচো মানুষ, বাঁচো।
পাহাড় চড়তে গিয়ে পাঁজর ভেঙে বাঁচো।
উন্মত্ত সাগরে ঝাঁপ দিয়ে বাঁচো।
মালবিকার ওষ্ঠের গোপন অমৃতের জন্য
সাত সমুদ্র সাঁতার কেটে বাঁচো।

মানুষ হয়ে
কঙ্কালের মতো বাঁচবে কেন?

© অরুণ মাজী

উন্মত্ত সাগরে ঝাঁপ দিয়ে বাঁচো (Inspiration)
Saturday, July 28, 2018
Topic(s) of this poem: courage,inspiration,life,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success