উন্মাদের উন্মত্তবাণী (Inspiration) Poem by Arun Maji

উন্মাদের উন্মত্তবাণী (Inspiration)

Rating: 5.0

​কোন ​কম্পিউটার​ সুদ কষে। কোন কম্পিউটার
মঙ্গলগ্রহে উপগ্রহ ​পাঠায়। সায়েন্টিস্টরা​ ​কর্ম্মভেদের
​এই আকাশচুম্বী তারতম্য ​কিভাবে ঘটান? ​

​সায়েন্টিস্টরা কম্পিউটারের প্রোগ্রামিং বদলে দেন।
প্রোগ্রামিং কি? প্রোগ্রামিং হলো, কম্পিউটারের-
​মধ্যে INSTALLED, কম্পিউটারের ​চিন্তা করার পদ্ধতি,
বা সমস্যা সমাধান করার পদ্ধতি।

তুমি যদি তোমার দক্ষতা বা উচ্চতা বৃদ্ধি করতে
চাও, তো তোমাকে তোমার চিন্তা করার পদ্ধতি আর
পরিধি বৃদ্ধি করতে হবে। কোনকিছু গতকাল যেভাবে
ভেবেছো, আজও যদি সেই ভাবে ভাবো, তো তুমি
গতকালের গন্তব্যেই পড়ে থাকবে। তাই না?

তোমাদের চিন্তা​-পদ্ধতি কে বদলাতে পারে? উন্মাদরা।

© অরুণ মাজী

উন্মাদের উন্মত্তবাণী (Inspiration)
Friday, April 26, 2019
Topic(s) of this poem: inspiration
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success