আমাকে ছুঁয়েছো তুমি(Malobika) Poem by Arun Maji

আমাকে ছুঁয়েছো তুমি(Malobika)

Rating: 5.0

আমাকে ছুঁয়েছো তুমি
সবই নতুন লাগবে তোমার।
আকাশের বুকে রামধনু দেখেছো এতদিন।
এবার রাতের স্বপ্নে
রামধনু দেখবে তুমি।
দূর্বার বুকে এতদিন
বৃষ্টি বিন্দু দেখেছো তুমি।
এবার হলুদ সবুজ স্বপ্ন দেখবে তুমি।

আমাকে ছুঁয়েছো
দেখো, কেমন বদলে যাবে তুমি।
বদলে যাবে এ পৃথিবী
বদলে যাবে গ্রহ নক্ষত্র নদী।
সময়কে মনে হবে
অনন্ত অপেক্ষার নিঃশব্দ নির্যাতন।
ছোঁয়া না পাওয়ার দুঃখকে মনে হবে
নিঃস্ব এক জীবন।

আমাকে ছুঁয়েছো তুমি সখী
আমাকে ছুঁয়েছো তুমি।
কিছুই আর ভাল্লাগবেনা তোমার।
প্রহরের পর প্রহর গুনবে তুমি
অঘটনের পথ চেয়ে।
যদি এসে পড়ি
যদি এসে পড়ি আমি!

আমার আসার কথা নয়
তবুও মনে হবে তোমার
এলেও তো আসতে পারি।
পথ কখনো হারায় নি আমি।
তবুও মনে হবে তোমার
পথ হারালেও তো হারাতে পারি।

আমাকে ছুঁলে এমনই হয় মালবিকা
এমনই হয়।
স্বপ্নের বুকে ঝাঁপিয়ে মনে হবে
চন্দন পালঙ্কে ঝাঁপিয়েছো তুমি।
অসম্ভবকে আলিঙ্গন করে মনে হবে
তেঁতুলের আচার খাচ্ছো তুমি।

আমাকে ছুঁয়েছো তুমি
এবার দুহাতে
ঈশ্বরকে ছুঁয়ে দেবে তুমি।

© অরুণ মাজী

আমাকে ছুঁয়েছো তুমি(Malobika)
Sunday, November 15, 2020
Topic(s) of this poem: love,passion,romance
COMMENTS OF THE POEM
Khairul Ahsan 15 November 2020

A beautiful, romantic poem. Love is initiated by sight, real or imagined, and fulfilled by touch, physically. Touch again, is multi dimensional.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success