লজ্জা Original Assames, Translated By Bibekananda Choudhury Poem by Gayatri Phukan

লজ্জা Original Assames, Translated By Bibekananda Choudhury

লজ্জা
সোসিয়েল মিডিয়াতে ভাইরেল হয়েছে
এক বিবস্ত্র নারীর ছবি ।
প্রিয় পুরুষ
পর্ণগ্রাফীর মডেলের মত
বাজারে নিলাম করেছে
প্রিয়তমার বিবস্ত্র ছবি ।
তামবর্ণ শরীর
দুচোখে কামনা
স্ফীত বুক
কামুক নাভিমণ্ডল
কামনার লেলিহান শিখার মত
জ্জ্বলে উঠছে এক নারীমূর্তি
মহেঞ্জোদারোতে খোদিত যেন
এক নির্লোভ ভাস্কর্য
শত শত পুরুষকে কামনার
লাল রঙ চেটে দিচ্ছে ।
শত শত পুরুষের
কামনার দাউ দাউ অগ্নিতে
বারে বার ধর্ষিত হয়েছে
সেই নারী মূর্তি ।
লজ্জ্বায় যেন ম্রিয়মান হয়েছে
পৃথ্বীবীর নারীত্ব
প্রেমিকের অভিনয়ে বিমুগ্ধ
কে এই রমণী
ভুলে গেল নারীত্ব
খুলে ফেলল লজ্জ্বার আভূষণ
উপহার দিল নিজেরই বিবস্ত্র ছবি
বাজারে নিলাম হল
অপূর্ব ছবি
ঐশ্বর্যময় নারীত্ব ।

এরকম করেও কি নিলাম হয়
প্রেমের লাল রঙ
বাজারে কি বিক্রি করে দেয়
প্রেমের সলিল তরংগ
এরকম ভাবেই কি বিক্রি করে
প্রেমিকার শরীর
হে বিবস্ক্রা নারী
তোমার কাছেও কি মজুত আছে
প্রিয় পুরুষের এক উলংগ ছবি
তুমিও নিলাম করে দাও
নিলাম করো
তোমাদের কাছেই লজ্জ্বিত হউক
আধুনিকতা
সভ্যতা
প্রেম

একটি ন্যাংটা ছবি উপহার দেওয়ার আগে
উপহার নাও একটা ন্যাংটা ছবি
তবেইতো ড্র হবে
জমবে
প্রেমের নির্লজ্জ খেলা ।
বাজারে সমানে নিলাম হবে লজ্জা
পুরুষ আর নারীর লজ্জা ।
আর নাহলে কেউই কাউকে
উপহার দেবেনা ন্যাংটা ছবি
যাতে নিলাম হয় না লজ্জা ।

Thursday, December 27, 2018
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
Gajanan Mishra 27 December 2018

Premer lal rang, great write.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Gayatri Phukan

Gayatri Phukan

Sivasagar
Close
Error Success