তাঁকে ভুলাতো যাবেনা কিছুতেই/ Take Vulato Zabe Na Kichutei Poem by Rhymer Rhymer

তাঁকে ভুলাতো যাবেনা কিছুতেই/ Take Vulato Zabe Na Kichutei

..১..
১২ রবিউল আউয়াল
সোমবার হুজুর সঃ এর জন্ম
আবার একই ভাবে ওফাত একই দিন সোমবার
পাগলেরা তাঁর জন্ম পালন করে
ঈদ ই মিলাদুন্নাবি
মউলিদ মানে জন্ম
নবী সঃ র জন্মে খুশীর দিন
তিনি জীবনেও যেমন মরনেও তেমন
যাকে বলে হায়াতুন্নাবি সঃ
"আল্লাহ বলেন, আমি নিজেকে ভালবেসে ভালবাসা কে বললাম তুমি আলাদা হয়ে যাও"
"আলাদা হয়ে সে আমার আরশ কে ৫ হাজার বছর তাওয়াফ করলো
সে বলে উঠলো আলহামদুলিল্লাহ
এই হামদ বা প্রশংসার জন্য সে হল মুহাম্মাদ"
"আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু ই সৃষ্টি করতাম না"
"মুহাম্মাদ কে আমি আমার খাস নুর দ্বারা সৃষ্টি করেছি"
(খালা্কতু মুহাম্মাদান মিন নুরি ওয়াজহি...ক্কুদসি))
"আল্লাহ সর্ব প্রথম আমার নুর সৃষ্টি করেছেন"
(আওয়ালু মা খাকাল্লাহু নুরি)
"আদম যখন মাটি এবং পানিতে মিশে আছেন, আমি তখনো নবী ছিলাম"
(কুন্তু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মায়ি ওয়াতিন)

COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success