কার্গিল যুদ্ধ অবলম্বনে অরুণ মাজীর উপন্যাস উত্তরণ ৫০
----------------------------------
গাড়ি চালাচ্ছেন CO । COর পাশে, কো-ড্রাইভার সিটে আমি। আমাদের সামনে 'পাইলট কার'। পিছনে, এম্বুলেন্স এবং আরও কিছু এস্কর্ট ভেহিকল।
অবাক কান্ড! তাই না? ভারতীয় ভূখণ্ডেও, ভারতীয় সেনাবাহিনীকে বড় বড় রক্ষীবাহিনী নিয়ে পথ চলতে হয়। কেন?
কারন- উগ্রবাদীদের দৌরাত্ম। পাকিস্তান একাই কেবল উগ্রবাদী পাঠাচ্ছে না। ভারতীয় ভূখণ্ডের বাসিন্দাও, উগ্রবাদী হয়ে উঠছে। কেন?
নিরীহ সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ। জীবিকার যন্ত্রণার জ্বালায় তারা কাতর। তবে তারাও উগ্রবাদী হয়ে উঠছে কেন? এ প্রশ্নের উত্তর কি খুব বেশি কঠিন? নাহঃ তা কিন্তু নয়।
নিরীহ সাধারণ মানুষ উগ্রবাদী হয়ে উঠে, তার কারন- ধর্মীয় সুড়সুড়ি। রাজনৈতিক সুড়সুড়ি। ক্ষুধার্ত মানুষকে সুড়সুড়ি দেওয়া সহজ। আশ্রয়হীন মানুষকে সুড়সুড়ি দেওয়া সহজ। অশিক্ষিত মানুষকে সুড়সুড়ি দেওয়া সহজ। কারন- পেটে আগুন জ্বললে, মানবিক হওয়া যায় না। পেটে আগুন জ্বললে, বিচক্ষণ হওয়া যায় না। পেটে আগুন জ্বললে, সুড়সুড়ি সংবরণ করা সহজ কাজ নয়।
সুড়সুড়ির দোসর হলো অশিক্ষা। অশিক্ষার অন্ধকারে চির নিমজ্জিত থাকলে, সুড়সুড়িকে, সুড়সুড়ি বলে বুঝতে পারে না মানুষ। সুড়সুড়িকেই তখন, জীবনের একমাত্র পথ বলে মনে হয়। অজ্ঞ দুর্বল ক্ষুধার্ত মানুষ, একবার সেই পথে হাঁটতে শুরু করলে, আর সে পথ পরিবর্তন করতে পারে না। যেমন পারে না, মাদকাসক্ত কোন মাতাল।
নেতা, আমলা আর কিছু ক্ষমতাশালী ব্যবসায়ী, দেশ লুটে পুটে খাচ্ছে। রাজ্য লুটে পুটে খাচ্ছে। জেলা লুটেপুটে খাচ্ছে। সাধারণ মানুষের জন্য বরাদ্দ সম্পদ, সাধারণ মানুষ পাচ্ছে না। তাদের শিক্ষার অগ্রগতি হচ্ছে না। আর্থিক অগ্রগতি হচ্ছে না। সামাজিক অগ্রগতি হচ্ছে না। সামাজিক সুরক্ষার অগ্রগতি হচ্ছে না। ন্যায় বা বিচারের অগ্রগতি হচ্ছে না।
তো মানুষ নিজেকে বঞ্চিত মনে করবে না? অবহেলিত নির্যাতিত মনে করবে না? কতদিন আর মানুষ, এই অসহ্যকে সহ্য করবে?
মানুষের এই ক্ষোভের আগুনে, ধর্ম বিদ্বেষের ঘি ঢালো। জাতি বিদ্বেষের ঘি ঢালো। সাম্প্রদায়িক বিদ্বেষের ঘি ঢালো। ব্যাস। নিরীহ সাধারণ মানুষ হয়ে উঠলো, হিংস্র এক উগ্রবাদী।
নারী পুরুষ ভেদ, বড় ভেদ নয়। ধর্মীয় ভেদ, বড় ভেদ নয়। জাতি ভেদ, বড় ভেদ নয়। আসল ভেদ হলো- একদল মানুষ ক্ষমতাশালী চালাক। আর অন্যদল মানুষ দুর্বল বোকা। এই ভেদই হলো, সবচেয়ে মারাত্মক ভেদ। এই ভেদই, অন্য সকল ভেদকে অনন্তকাল ধরে বাঁচিয়ে রাখে।
ক্ষমতশালী চালাকের দল, ক্ষমতা আর সম্পদ দখল করতে, ধর্মকে ব্যবহার করে। জাতিভেদকে ব্যবহার করে। দেশভেদকে ব্যবহার করে। বিশ্বাসভেদকে ব্যবহার করে। সংস্কৃতি ভেদকে ব্যবহার করে। এভাবেই তারা এক মানুষকে অন্য মানুষের উপর, হিংস্র কুকুরের মতো লেলিয়ে দেয়। শুরু হয় যুদ্ধ। শুরু হয় হিংসা দাঙ্গা রক্তপাত। শুরু হয় অমল বোসের মায়েদের মতো মায়েদের, সন্তানহীনতার যন্ত্রণা।
হটাৎই নজর করলাম, গাড়ি চালাতে চালাতে CO আমার দিকে তাকালেন। আমিও ওনার দিকে তাকালাম। এবার উনি ঠোঁটের কোণে মৃদু হাসলেন। বললেন-
'You know doc, I should have had a good chat with you.'
What about sir?
'About you. Your family.'
মৃদু হাসলাম আমি। কিন্তু কিছু বললাম না। CO বললেন-
'You know, we are so much drawn to this war, we didn't have a chance to share our story.
Hmm
'So who is there in your family? '
My mother and my sister.
'And your father? '
He is no more.
'Sorry to hear this. Is your sister married? '
Yea. She is married to a professor.
'hmm. I know you Are not married. But do have a girlfriend? '
এবারও হাসলাম আমি। কিন্তু কিছু বললাম না।
'Hmmm. Your smile tells it all. So where is she now? '
In Sydney.
'Sydney? '
Yea, she is studying media there.
'You poor lad. You must be dying in the heart.'
মুখ নীচু করলাম আমি। কিছু বললাম না।
'You should. You know, I die too. I miss Madhu.'
You mean Mrs. Fernandez?
'Yea.'
Do you have kids?
'No. not yet.'
হটাৎ দুম করে এক আওয়াজ। না একটা নয়। অনেক। অনেক অনেক। তারপরই, মেশিন গানের ছড়ছড় আওয়াজ। ছড়ড়ড়.....
এই আওয়াজ আজ আমার অচেনা নয়। বুঝলাম, হান্টিং গ্রাউন্ড থেকে খুব বেশী দূরে নয় আমরা।
হটাৎ দেখি, CO খুব সিরিয়াস হয়ে গেলেন। তো কারন বুঝতে, সামনের দিকে তাকালাম আমি। যা দেখলাম, তাতে আমিও বেশ সিরিয়াস হয়ে গেলাম। এ নামেই পথ, আসলে খাড়া এক পাহাড়।
আমাদের ব্যাটালিয়ন থেকে, লাম এলাকা বেশ দূরে। আমাদের ব্রিগেডের একেবারে উত্তর প্রান্তের ব্যাটালিয়ন। আমাদের এলাকার থেকে, লাম এলাকা আরও বেশি উঁচু। এখানকার পাহাড়গুলো আরও বেশি বিপজ্জনক। দেখলাম, রাস্তাটা পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠে গেছে। একদিকে খাড়া পাহাড়। অন্যদিকে জঙ্গলভরা খাড়া খাদ। একটু এদিক ওদিক হলেই, সটান যমালয়ে।
পাহাড়ের চূড়ায় পৌঁছতেই দেখি, বেশি কতকগুলো মিলিটারি গাড়ি। সেগুলো পাহাড়ের আড়ালে পার্ক করা। গাড়ি থামালেন CO। বললেন-
'Hmm. Brigade Commander is already here. Let's go doc.'
সামনে গাড়িগুলোর দিকে তাকালাম আমি। দেখি, 'One star General'-এর গাড়ি। সেই গাড়ি বুঝিয়ে দিলো, Brigade Commander-ও এখানে রয়েছেন।
গাড়ি থেকে নামতেই, কমান্ডারের কমিউনিকেশান টিমের একজন, CO-র কাছে ছুটে এলো। COকে স্যালুট করে সে বললো-
'জয় হিন্দ সাহাব। আইয়ে, হাম আপলোগকো লেকে চলতা হুঁ।'
CO হাসলেন। বললেন-
'চলো।'
আমার কাঁধে হাত রেখে CO বললেন-
'Let's go doc. Today We will teach you, how to hunt lizards.'
COর কথা শেষ হতে না হতেই, পাহাড়ের নীচ থেকে জ্বলে উঠলো, আগুনের ফুলকি। সঙ্গে ভেসে এলো, গুড়ুম গুড়ুম আওয়াজ। CO হাসলেন। বললেন-
'You see, hunting is in progress.'
© Arun Maji
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem