দর্শন / Visibility Poem by Asadullah Hassan

দর্শন / Visibility

এক.
ওগো প্রিয়,
এজীবনে যদি না পাই তোমায়,
আখিরাতেও তুমি হবে না আমায়।
এমন নিষ্ঠুর তুমি কেনই বা হও,
তাহার মনে এই পাপীকে একটু ঠাই দাও।

কি রূপ হিয়ার মাঝে মনোহরণময়,
মনে হয় যেন সে নয়-
তার রূপেই দেখি আমি
তোমারি কর্শন,
তুমি যেন দিয়াছো
তাহার মাঝেই দর্শন!

দুই.
হে খোদা-
যতবারই যাই প্রার্থনা কি গির্জায়,
ততবারই পাই না তোমায় সেথায়।
কি হবে তবে মসজিদ-মন্দিরে ঘুরে,
প্রাণটা যে থাকে তাহার হৃদয় পুরে।

সে যে আমার ইবাদাত,
সে যে আমার প্রার্থনা,
সকলেরি মাঝে দেখি আমি
একেরি প্রকাশনা।


তিন.
হে খোদা-
কবে আসবে তুমি?
আমার হিয়াকে নিয়ে,
যার আসায় আমি আজ পথ চেয়ে
সর্ব কর্ম ভুলে বসে আছি একা,
ভাবি, একদিন আমি তার পাবই দেখা।

হে খোদা-
আমাকে তুমি ধৈর্য দাও,
আমার হিয়াকে এখনই এনে দাও,
ধরণীর বুকে আমার প্রাণ থাকতে
সে যেন আমায় টেনে নেয়
তার বুকেতে।

দর্শন / Visibility
POET'S NOTES ABOUT THE POEM
Preosi
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asadullah Hassan

Asadullah Hassan

Sirajganj
Close
Error Success