স্বচ্ছ জলের প্রান্তর ছুঁয়ে
সিলিকন বালিকণা ঝিকিমিকি
দিগন্ত প্রসারে তুমি এক অলৌকিক স্বপ্ন
আলোকময়ের জ্বলন্ত নিদর্শন
...
যেদিকে তাকাই তোমার অপূর্ব ছবি…. মায়াবী হাতছানি
চক্ষুদ্বয় মুদে আসে উচ্ছ্বল সবুজ নন্দন কানন
নয়নাভিরাম দৃশ্য গ্রাস করে নেয় আকাশের দৃষ্টি
আহা! তখন হারিয়ে যাই এক অজানা অনন্ত ঠিকানায়
...
1. জলের ক্যানভাসে আঁকে মেঘনা-তেতুলিয়ার রংতুলি ঢেউয়ের ছায়া।
পলিমাটি বুকে সবুজ শ্যামল ছবি বদ্বীপ ভোলায় দেখি পর্যটনে মায়া
ঝড়জঞ্জা প্লাবন নদীর ভাঙন যদিও নিত্য দিনের চির সাথী তবু
স্বপ্নের নৌকায় পাড়ি দেবে বদ্বীপবাসী প্রেমের মরমে যাবে হারায়া।
...
বদ্বীপ উপাখ্যান
সাগর বেষ্টিত চর সবুজে হাতছানি
মেঘনার-তেতুলিয়া ঢেউয়ের কাহিনী
...
প্রথমে বন্ধনা করি আল্লাহ মালেক সাঁই, দ্বিতীয়ে আল্লাহর বন্ধু নূর নবীজি জানেন সবাই।
শোনেন শোনেন ভাইবোন সকল শোনেন দিয়া মন, বদ্বীপ ভোলার কিসসা সংক্ষেপে করিব বর্ণন।
বঙ্গপোসাগর কূলে ভাসে ভূখণ্ড বদ্বীপ ভূমি, তারিই নাম ভোলা জেলা সকলে যায় চুমী।
বেতুয়া খালের পড়ে পাটুনি এক ভোলা গাজি, তারই নামে ভোলা নামকরণে সবাই ছিল রাজি।
...