Mohamed Zulfikar Ali

Mohamed Zulfikar Ali Poems

স্বচ্ছ জলের প্রান্তর ছুঁয়ে
সিলিকন বালিকণা ঝিকিমিকি
দিগন্ত প্রসারে তুমি এক অলৌকিক স্বপ্ন
আলোকময়ের জ্বলন্ত নিদর্শন
...

যেদিকে তাকাই তোমার অপূর্ব ছবি…. মায়াবী হাতছানি
চক্ষুদ্বয় মুদে আসে উচ্ছ্বল সবুজ নন্দন কানন
নয়নাভিরাম দৃশ্য গ্রাস করে নেয় আকাশের দৃষ্টি
আহা! তখন হারিয়ে যাই এক অজানা অনন্ত ঠিকানায়
...

1. জলের ক্যানভাসে আঁকে মেঘনা-তেতুলিয়ার রংতুলি ঢেউয়ের ছায়া।
পলিমাটি বুকে সবুজ শ্যামল ছবি বদ্বীপ ভোলায় দেখি পর্যটনে মায়া
ঝড়জঞ্জা প্লাবন নদীর ভাঙন যদিও নিত্য দিনের চির সাথী তবু
স্বপ্নের নৌকায় পাড়ি দেবে বদ্বীপবাসী প্রেমের মরমে যাবে হারায়া।
...

বদ্বীপ উপাখ্যান

সাগর বেষ্টিত চর সবুজে হাতছানি
মেঘনার-তেতুলিয়া ঢেউয়ের কাহিনী
...

প্রথমে বন্ধনা করি আল্লাহ মালেক সাঁই, দ্বিতীয়ে আল্লাহর বন্ধু নূর নবীজি জানেন সবাই।
শোনেন শোনেন ভাইবোন সকল শোনেন দিয়া মন, বদ্বীপ ভোলার কিসসা সংক্ষেপে করিব বর্ণন।
বঙ্গপোসাগর কূলে ভাসে ভূখণ্ড বদ্বীপ ভূমি, তারিই নাম ভোলা জেলা সকলে যায় চুমী।
বেতুয়া খালের পড়ে পাটুনি এক ভোলা গাজি, তারই নামে ভোলা নামকরণে সবাই ছিল রাজি।
...

কোটা রক্ষিত যতটা...তোমার মূল্য কি তত?
যে দেশের সীমানা প্রাচীরে বাঁধা
মূল্যহীন তখনই...চলে কোটা কোটা খেলা;
এক দল কোটা সংস্কারে মাঠে... অপরদল গণ সংস্কারে
...

কেউ একজন আমার দিকে তাকিয়ে আকাশে গুলি ছুড়লো
উর্দ্ধোহাত দুটো বীরত্ব যোদ্ধার
অভিবাদন প্রিয়তমা অভিবাদন।
দেশপ্রেমী যথার্থ। আরেক নন্দন।
...

সোনালী স্বপ্নের স্বাদ বড় তেঁতো হয়ে গেছে
চিরতা ভেজানো জলের মতো নাক টিপে গলাদ্ধঃকরণ হয়
যেভাবে গন্ধরাজ হারায় তার মায়াবী সুগন্ধ; কষ্টের সময়
বুদ-বুদ ফেনাগুলো মিশে যায় বাতাসে বাতাসে।
...

জ্বলছে দেহের ভেতর। জল দিলেও নিবে না।
একটি কণ্ঠ কানে বাজে। তবু অবাধ নির্মল।
ভদ্দরলোক। কম নীতিজ্ঞান।তবে নীতিধর্ম আছে।
মহৎ মনের মানুষ নীরবতায় ভোগে।
...

তালপত্রের পদক্ষেপ গুণে গুণে সদর্থক মুক্ত চিন্তা
সবুজ পাতার কম্পনে ঠিকানা খুঁজে পাই
বারুদ রক্তের অংকণে চিত্রণ সোনার হরিণ
আকাশের অসীম সীমায় একটি নক্ষত্র বিন্দু আঁকা হলো
...

আমি শাহবাগ..আমি চার রাস্তার মোহনা
দেশ বিভাগের পূর্বেই আমার একনিষ্ঠ অবস্থান;
কত না শান্ত কত যে আত্মতৃপ্তির ঢেকুর তুলে
চেয়ে চেয়ে দেখতাম হাজার অশ্ব গতির যান...
...

সময় হারিয়ে যায় কালের গভীরে। নদীও হারিয়ে যায় মোহনায়।
উদাসিন মেঘ উড়ে যায় নিরুদ্দেশে। মধু সংগ্রহে ব্যস্ত কর্মী মৌমাছি।
চেতনা ঘুরপাক খায়। এ সীমাহীন রোদ্দুর। আজ আসল ছবির দৃশ্য- গতান্তর।
...

(কবি নজরুলকে নিবেদিত)

ঘুমাও নিভৃতে কবি
হৃদয়ে ক্লান্ত ঝরা পাতা
...

নদীর দু'তীর.....বহমান স্রোতধারা
এক পাড়ে শহর সমাজ আলো আঁধারে অতুষ্ট
শাসক গোষ্ঠির আধিপত্য বিস্তার, হিংসা বিদ্বেষ
সার্বভৌমত্বের টানাটানি গ্লানি।
...

ডানে বায়ে চোখের পলক যতটুকু যায়
দেখি তুমি এক বৃত্ত এক পৃথিবীর
তুমি এক চাঁদ
এক সূর্য
...

(কবি মোজাম্মেল হককে নিবেদিত)

এক ফালি চাঁদ বৃক্ষের টেবিলে
শিসার মতই ভারি স্বপ্নশিলা
...

কোথায় থাকরে তুমি... থাক যে কোথায়...

রূপের সাগরে ভাসি বেহুলা ভেলায় তুলি জ্যামিতিক বিন্দু
ত্রিকোণেই রাখি জৈব জলের আগুন
...

যদি তুমি হও স্বাধীনতার অম্লান স্মৃতি
আমি তার ত্রিশ লক্ষ বীর শহীদের রক্ত
যদি তুমি হও চিরন্তর স্মৃতির টাওয়ার
আমি তার নয় মাস যুদ্ধের আগুন
...

পাহাড় ঘেমেই নদী.... গন্তব্য সমুদ্র। পাড়ে নৌকা বাঁধা
মাঝ গাঙে রোদ ঢেউ। জলে মাছ নেই... শঙ্খচিল উড়ে এক ঝাঁক।

আজকাল মাঠেঘাটে দোকানপাট। বিবিসি শোনেন পাবলিক।
...

এ বন হায়নার দখলে- যত্রতত্র শব।
ভনভন মাছির শব্দ- পঁচা র্দূগন্ধ হাওয়া
মৃদু চাঁপা কান্না কোথাও কোথাও।
...

Mohamed Zulfikar Ali Biography

Date of Birth 4 November 1967 Place of Birth Bhola, Bangladesh Present Residence Bhola Sadar, Bangladesh Educational Qualification Graduation Writing work I started from college life. I participated in the literary competition through the Department of Public Libraries of the Government of the People's Republic of Bangladesh and was awarded twice in 1981 and 1991 for participating in Ekankika. I feel comfortable composing prose and verse written in different forms of poetry. Some of the poems have been published in the pioneering journals of the Islamic Foundation. It has also been published in national and regional newspapers. I was a regular contributor to the SonarBangladesh blog and later to the BD Today blog. At present I write regularly in Bangla poetry blog. Published books Poetry - A particle point ash, Solar land: A green garden, Japanese style Bengali haiku, Japanese style Bengali haiku-2, Japanese style Bengali haiku-3 (love of the world) , Gol Morecher Pattha, Japani Adole Bangla Haiku- 4 and Short story Valobasar Hridpindu. Please visit to: https: //instagram.com/mdzulfikarali11 https: //www.youtube.com/channel/UCFRD1axlH9VZeJw2W3a8QRg https: //www.youtube.com/channel/UCQs5VV-I5xSYPBsz4qFyBow https: //facebook.com/zulfikar.ali.129/ https: //rumble.com/user/zulfikar100)

The Best Poem Of Mohamed Zulfikar Ali

কক্সবাজার

স্বচ্ছ জলের প্রান্তর ছুঁয়ে
সিলিকন বালিকণা ঝিকিমিকি
দিগন্ত প্রসারে তুমি এক অলৌকিক স্বপ্ন
আলোকময়ের জ্বলন্ত নিদর্শন
‘কক্সবাজার'।

তোমাকে অবিস্কার করেনি কলোম্বাস
এবং আবিস্কৃত হওনি কোন মানুষের দ্বারা-
সাগরের স্ফটিক প্রবাহমান জলের ফোয়ারায় জন্ম।
বিষুবরেখার ডান প্রান্ত দ্রাঘিমাংশ ছুঁয়েছ
আজ পৃথিবীর সকল মানুষের মিলন মেলা
ঢেউয়ের ছলোচ্ছ্বাসে কোলাহল মূখর।
আহ! কী সুন্দরে আবদ্ধ এ মহা ভূমি
পৃথিবীর মহাটান অনুভব করি
নানার রংয়ের মানুষের মহা নিকেতন-
তা যদি জানতো চেঙ্গিস
তবে প্রলয় আর নিধনে গ্রাস করে নিত
অথবা হিটলার বোমা মেরে উড়িয়ে দিত জল কানন।

ওহ! হিরোশিমা ওহ! নাগাসাকি
তোমরাও দেখে যাও
প্রশান্তির আনন্দ স্রোত কিভাবে চেতনা ফিরে আসে?
কিভাবে স্বপ্নের টাইটানিক ভেসে আসে বঙ্গপোসাগরে-
সিটির জঞ্জালপূর্ণ রাসায়নিক বিচ্চুরণের নিস্কৃতি থেকে
যান্ত্রিক জীবনের ব্যাকুলতা থেকে
কিভাবে সকল অতিত ঝেরে ফেলে আসে
একটু খুশির জন্য এতটুক আনন্দের জন্য।
দেখে যাও আর্য ও অনার্য
মহানন্দ মলয় বাতাস নিয়ে যাও।

প্রতিদিন ঘর্ম ক্লিষ্ট যান্ত্রিকতায় প্রতিযোগি যখন পৃথিবী
প্রতিদিন পাপ গ্লানিমায় নিমজ্জিত যখন পৃথিবী
প্রতিদিন স্নায়ু যুদ্ধে বিবাদমান যখন পৃথিবী
প্রতিদিন সম্রাজ্য দখল যুদ্ধে লিপ্ত যখন পৃথিবী
তখন একটু প্রশান্তির শুভ্র জলে সূর্যস্নান সেরে নাও
পবিত্রতার আসল নৈতিক সংস্পর্শ খুঁজে পাবে
তাই ঝাঁকে ঝাঁকে অতিথি পাখিরা আসে- স্বাগতম! স্বাগতম!
এসে এসে দেখে যায়... কতটা প্রচ্ছন্ন হলে
তবে ভালবাসা যায়.. কতটা আয়েশী হলেই পরিচ্ছন্ন হওয়া যায়।
হায়! এরিস্টোটল বেঁচে থাকলে এ নিয়ে দর্শন লিখতো
এলিয়েট কবিতা লিখতেন এখানে হেলান দিয়ে
হায়! শেলী বেঁচে থাকলে হয়তো এ সাগরই তোমাকে পেত
ফেরদৌসি তোমাকে দিতেন প্রতিশ্রুত প্রতিদান সুলতান মাহমুদ।

ওহে! কক্সবাজার.. তুমি পৃথিবীর বৃহত্তর সমুদ্র সৈকত
তোমাকে চিনেছে জিওগ্রাফী চ্যানেল টিভি
তোমাকে চিনেছে গুগুল আর্থ
তুমি তো বাংলার ব্যাবিলন, পিরামিড
তোমার নাম যে অঙ্কিত আছে ওয়ান্ডার সেভেন-এ
বিশ্বময় সারা জাগানোর আয়োজনে ব্যস্ত
একটি প্রজ্ঞাময় যাদুমোহ আকর্ষণে
আলিঙ্গণে নিয়ে আসে আলোকময় সৈকত আশ্রম।
আনন্দ আরও আনন্দ জোয়ারে হাসছে যিনি নিরাকার
হাসছে কক্সবাজার, হাসছে বাংলাদেশ।

Mohamed Zulfikar Ali Comments

Mohamed Zulfikar Ali 23 March 2022

Please visit to:

0 0 Reply
Hamid eldood Mahdi 24 March 2021

thanks for your comment

0 0 Reply
Close
Error Success