সুখের ঠিকানা
মাধবী বন্দ্যোপাধ্যায়
বড় সুখে সুখে ছিল বড় আদরে ছিল দ্রুপদ নন্দিনী
যতদিন দ্রুপদ রাজার ঘরে ছিল।
কিন্তু সেই সেই সুখের ঘরের চাবি গেল হারিয়ে
যখন দৌপদী পঞ্চপান্ডব ঘরনী হল।
অর্জূণ তার কাঙ্খিত পুরুষ ছিল
হতোহষ্মি! মা আদেশ দিল মেয়েটি তোমাদের পাঁচ ভাই-এর বউ হবে
দ্রৌপদীর মনের খবর কেউ জানল না।
দ্রৌপদীকে জুয়া খেলায় বাজী রাখল সর্ব সমক্ষে তার বস্ত্রহরণ করল
তখন কেউ মায়ের আদেশ পালন করেনি।
বড় কষ্টে বড় অসন্মানে অপমানে দিন কেটেছে পঞ্চপান্ডব ঘরনীর।
বড় সুখে সুখে ছিল, বড় আদরে ছিল জনক নন্দিনী
যতদিন জনক রাজার আলয়ে ছিল
কিন্তু সেই সেই সুখের ঘরের চাবি গেল হারিয়ে
যখন সীতা রামের ঘরনী হল।
রাজার দুলালী রামের সহচরী হয়ে হল বনবাসিনী
রাক্ষস রাবন সীতাকে অপহরণ করল
কিন্তু রাজা রাম সর্বসমক্ষে তার অগ্নিপরীক্ষা নিল
রাখল না তার মান ঘরের আব্রুকে বেআব্রু করে দিল।
বড় সুখে সুখে ছিল বৃষভানু নন্দিনী
যতদিন ছিল পিতার আলয়ে
কিন্তু সেই সেই সুখের ঘরের চাবি গেল হারিয়ে
যখন রাধা আয়ান ঘরনী হল।
বৃন্দাবনের রাখাল রাজা গোপিনীদের প্রাণের কানাই
কিন্তু শাশুড়ী ননদিনী বলে রাধা কৃষ্ণকলঙ্কিনী
মেয়েরা বড় সুখে সুখে থাকে
যতদিন থাকে পিতার আলয়ে।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
A woman like Droupadee and Sita enjoys happiness in father's house but when she gets marriage her happiness disappear.You have so nicely delineated this poem. I cite.....বড় সুখে সুখে ছিল বড় আদরে ছিল দ্রুপদ নন্দিনী / যতদিন দ্রুপদ রাজার ঘরে ছিল। / কিন্তু সেই সেই সুখের ঘরের চাবি গেল হারিয়ে / যখন দৌপদী পঞ্চপান্ডব ঘরনী হল। Beautiful poem.