রুডিয়ার্ড তার নাম
রুঢ় তার ‘IF'(যদি)
কিন্তু আমার কাছে এটা বাইবেল
আর এটা বাধিয়ে রেখেছি আমার প্রতিটি টেবিলে।
কিপলিং ওর পদবি
এবং তিনি আমার কাছে সম্ভ্রান্ত একজন।
যখন আমি অবুঝ ছিলাম অসমর্থ ছিলাম ছিলাম ল্যাঙ্গড়া
যখন আমি গন্ডিতে আবদ্ধ ছিলাম
যখন আমি জানতাম না কোনপথে যেতে হবে
যখন ওরা আমাকে বোকা বানায় আমাকে বুদ্ধু বলে সম্বোধন করে
আমি একাকী বসে তাদের খেলা দেখি
ওরা আমাকে ভাবে আমি এক নির্বোধ
আর বোকাদের মাঝে নির্বোধের খেলা খেলে
যেন আমি একজন প্রাণহীন নীরস ব্যক্তি
ওরা ত ঈশ্বরকেও ওদের চারণভূমি ব্যবহার করে
যেটা ওদের মতো বোকাদের পক্ষেই সম্ভব।
যেহেতু আমি একটা সাটল্ ককের মতো ঘুরেবেড়াই একোর্ট থেকে ওকোর্ট
ওরাও জানে না ওরা এক চাঙ্গরের মতো শূন্য থেকে গড়াতে গড়াতে চলেছে।
আমি এক খড়ের গাদায় বসে তাকিয়ে থাকি
কাকেদের গননা করি কাঠবিড়াদের প্রম দেখি পাতা খাওয়া দেখি
চকমকে ঝকঝকেভালবাসার বাতাস পাই।
দিন বয়ে যায় -ছেলেবেলার দিনগুলোই আমার পরিকল্পনার
পরিনত হয়েছি তবুও আমি এক শিশুর মতো ভান করি
ওরা আমাকে বলে আমি এক মানসিক ্রতিবন্ধী
আমি হাসি ওদের পুনঃরাবৃত্তির জন্য
ওরা আমাকে দুষ্টু বলে আমি দুষ্টুমির ভান করি
ওরা আমাকে ধূর্ত বলে আমি ধূর্তর ভান করি
কিছু লোক জানে জীবনটা কি
ওরাজানে রান্নাঘরের খখুঁটিনাটি
সন্তরা জানে জীবন মহান
মহাত্মারা জানে অজ্ঞতা জুয়াচুরিতে ঝুঁকি আছে।
ওরা ভাবে আমি অন্তঃসারশূন্য, নিশ্চল আমি
আমি অর্থহীন আমি বিতৃষ্ন ওদের গালগল্পে
ওরা পুরুষের সাথে সম্ভোগেরত
কৌতুহলী আমি।
ওরা আমাকে বিবস্ত্র করল আমি দুঃখিত
ওরা কূটনীতি চালাল অনুরোধ করল আমাকে
এবং দেখল আমি কুমারী অতঃপর আমাকে একা ছেড়ে দিল
যেন নির্জনে আমি বাড়ি বানাবো
যখন ওরা নাচের জন্য তৈরী
মুরগী গরু বিক্রি করছিল
আমি প্রতিটি মক্ষিকা আর স্ফীত ভুড়িওয়ালাকে দেখছিলাম
আমার ভাল লাগছিল প্রতিটি চলন প্রতিটি স্পন্দন প্রতট মেয়ে
প্রতিটি পুরুষ প্রতিটি বালক তাদের ধরন তাদের বলন তাদের গান।
প্রতি অঙ্গের দোলন প্রতি নিতম্বের স্পন্দন
প্রতি আঁখিন মিটিমিটি চাহনী প্রতি মিলনের ঘুর্নন
প্রতিটি সৌন্দর্য প্রতিটি সৃজন শিল্প
মোটকথা আমি ভালবাসি দেখতে,
দেখতে দেখতে আমার সুগার হ'ল
আমি জীবনকে জীবনযাত্রার নমুনাকে খুব করে খেলাম
পুরুষ আর পুরুষালী আচরণ মহিলা এবং মহিলাদে যথেচ্ছতা
ফলে আমার হজম শক্তি যথেষ্ট হচ্ছে না।
তখন আমি কিছুটা কিপলিং খেলামঃ if(যদি) ছিল আমার টনিক
আমাকে বমি করতে সাহায্য করল এবং আমার পাকস্থলী সমস্যা মিটাল।
এখন আমি প্রতিটি নতুনের সাথে আমি ‘যদি'(if) এর একটি পিল খাই
আর আমার হাতে মাথা রেখে ঘুমাই
আমার নিজস্ব দুনিয়াটাকে আলিঙ্গন করে।।