মানব জমিন
মাধবী বন্দ্যোপাধ্যায়
আমার মনের জমিতে প্রতিদিন সকালে
আগাছার জঙ্গলে ছেয়ে যায়
আমার সমস্ত শক্তি দিয়ে
সকাল থেকে রাত অবধি
জঙ্গল কেটে পরিস্কার করি
জঙ্গল কাটা শেষ হলে
এক মজদুরেরমতো ঘুমিয়ে পড়ি।
পরদিন সকালে উঠে দেখি
আবার আগাছাতে ছেয়ে মনের জমিন
আমি আবার জঙ্গল কাটতে শুরু করি
সকাল থেকে রাত অবধি।
এ ঘটনা চলতে থাকে
চলতেই থাকবে।
একদিন আমি নয়
হেরে যাবে জঙ্গল।।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
এ ঘটনা চলতে থাকে চলতেই থাকবে।..You have nicely penned this excellent poem with broader mind. Thank you very much for sharing this master piece poem.10