তরুবীথি তলে Poem by Pallab Chaudhury

তরুবীথি তলে

Rating: 5.0

আহা, কে যে সৃজিয়াছে এই তরুবীথি!
দেখি নি তারে তবু যে মনে হয় চিনি!
তরু-রাশি আছে যত যেন ওর সাথী,
মর্মরিয়া গাহে নাম দিবস-যামিনী
সুমন্দ সমীরে; জুড়ে যায় মোর হিয়া-
দেখিয়া দেখিয়া; ঘন-পত্র-তরু-শাখা
তলে, জিরায় পথিক উত্তরীয় দিয়া;
যে দিকে তাকাই শুধু- দূরে বনরেখা!


চরিয়া ধেনু আপনি চলে দূরে গ্রামে;
এখনি তো যেতে হবে- দিন যে দিনান্তে!
সুন্দরী তরুবীথি যে ডাকে- মোর নামে;
রাখাল বালক আমি- কেমনে নিশ্চিন্তে
থাকি বসে? দিতে হবে সবে, ধেনুগণে
গোধূলি-সন্ধ্যার সাথে, নিশ্চিতে বাথানে।


(রচনাকাল: ১৪-০২-২০১৭।)






.

COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 08 January 2020

beautifully crafted the village natural life///

0 0 Reply
Pallab Chaudhury 08 January 2020

Thank you so much, my dear... With warm wishes PC

0 0
Sankhajit Bhattacharjee 28 December 2019

great Bengali poem...........full score

0 0 Reply
Pallab Chaudhury 29 December 2019

Thank you so much. With best wishes for the coming New Year 2020.

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success