রুটিনের উপর এখন ধুলোর আস্তরণ
ব্যস্ততা শ্লথ হ'য়ে ধুঁকছে
কোত্থেকে এলোমেলো বাতাস এসে কেড়ে নিয়েছে
পূর্নিমার চাঁদ, ভরা বসন্ত, বিরহ সব
কেবল বেঁচে থাকার জন্যে একটা প্রাণ পড়ে আছে
-জড়ভরত!
তবুও শালগ্রামশিলার মতোতাকে বাঁচিয়ে রাখার
অনন্ত প্রচেষ্টা!
আমি যে কোথাও নেই সে কি তুমি বুঝতে পারছো না?
কেবল মুখের সামনে একটুকরো হাসি ঝুলিয়ে
যে অপেক্ষার প্রহর গুনছে
তার মন ভালো নেই-
মন ভালো নেই -মন ভালোনেই
জীবন নয়-মনই নীল কণ্ঠ হ'য়ে আছে
অমৃত নয়, রুটিন ব্যস্ততা আর চরৈবতির অপেক্ষায়!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem