"Nay, Traveller! rest. This lonely Yew-tree stands
Far from all human dwelling: what if here
No sparkling rivulet spread the verdant herb?
What if the bee love not these barren boughs? "
এই মুহূর্তে আমি হয়তো তুমিও
যে সামান্য শ্বাস আছে, খুশি আছি সেটুকু সময়
নিয়েছি শরীরে মেখে, মনের গভীরে;
যা-কিছু নেই তাকে নিয়ে
অযথা আলোকরশ্মি থেকে কে চায় সরাতে চোখ?
দ্যাখো, গুনগুন মনের গভীরে
তবুও পাখিদের গান যায় শোনা
অজস্র সবুজ পাতার মর্মর ধ্বনি
ঠিক ততটাই সুমধুর যতটা কবির কানে;
হে পথিক! একা নও কোথাও তুমি
এই আমরা ও আমি
পথিক ছাড়া কি ভেবেছি অন্যকিছু আজ?
এই নিরালায় তুমি কি স্বর্গ খুঁজছো?
অতীত যেখানে শেষ বলে জানো
পড়ে আছে সেখানে অযথা
শত-সহস্র শব্দরাশি
বয়ে চলে উন্মাদিনী স্রোতস্বিনী বেশে
তার কাছে রাখা আছে স্বর্গসুখ যত;
ওই যে দাঁড়িয়ে উন্নত শির
কেবল সবুজ
এখন বসন্ত নয়, অতিমারি নিদারুণ
ওর প্রতি শাখা জানে
রুক্ষ বল্কলও
আবার আসবে ফিরে
যেভাবে ফিরে আসে সন্ধ্যার আবহে নতুন দিনের ঘ্রাণ
একদিন পাখিদের দল, মক্ষিকার ঝাঁক,
ততদিন এই বুকে লেখা থাক
না পাওয়ার দীর্ণ যন্ত্রণা আর শোকের দীর্ঘ তাপ;
আজ বাদে কাল ভোর হবে
হে পথিক! আমাদের পথ চলা হবে শুরু
ততক্ষণে এই তিতিক্ষার পাড়ে নির্ঘুমে রাত দেখি
তুমি আমি আর আমরাও!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem