কতোদিন বুক ভরে শ্বাস নেইনি
কতদিন পথের দু'ধারে গাছের শাখায় রাখিনি হাতের ছোঁয়া
কতদিন হাঁটিনি অচেনা পথ ধরে
কতদিন... কতদিন...
অতি দার্ঢ্য মৃত্যু থেকে মৃত্যু-ভয় -
সে যেমন মিথ্যে নয়
তেমনই,
একমুহূর্তে তোমার বুকভরা ভালোবাসা
আর 'আমরা তো আছি' এই দুর্লভ অনুভব
কোথায় না বেড়াচ্ছি খুঁজে
আমাদের প্রতিদিনে এখন আর বার, মাস নেই
আছে কেবল অসুখী সময়
দুঃসংবাদের গোরিলা আগ্রাসন
তবুও শব্দরা হানাদেয়
নির্ঘুম রাতের গভীরে
আমি তাকে স্নেহভরে রোপণ করি
অন্ধকার মাটিতে
আর তাকিয়ে থাকি ভোরের অপেক্ষায়
কেবল সদ্য-ফোটাফুল দেখব ব'লে!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem