বলতে পারিনা Poem by Madhabi Banerjee

বলতে পারিনা

Rating: 5.0

বলতে পারিনি। মাধবী বন্দ্যোপাধ্যায়
আমার দুটি মন আছে
আমার মনের দ্বিচারিতা আমাকে খুব কষ্ট দেয়
যে ঘটনাসমূহ প্রকাশ্য দিনের আলোর মতো স্বচ্ছ দেখতে পাই
সেগুলোকে আর একটি মনের কাছে অন্ধ হয়ে যায়
দেখেও কিছু বলতে কিংবা প্রতিবাদ করতে পারিনা।
যখন দেখি সাধুবেশে অসাধুতা ভন্ডামি ভেজালে জেরবার অসাধু ব্যবসাদার
নেতাবেশে চোর ডাকাত পুলিশেরা লুকোচুরি খেলা খেলছে।
চোখের সামনে দেখছি অনুর্ধ সতের বয়সের ছেলেমেয়েরা ধূমপান করছে
তখন দেখেও না দেখার ভান করি।
এক মন বলে-বলেদেই কিছু আর এক মন বলে কি দরকার।
অরণ্যহন্তারা অরণ্য কেটে মরুভূমি করছে
একদল দুষ্টচক্র জলাভূমি ভরাট করে বহুতল বাড়ি করছে,
রাসায়নিক ব্যবহার করে শস্যকে কলুষিত করছে
চলার পথে দেখি একটি মেয়েকে দুষ্ট ছেলেরা বিরক্ত করছে।
একটি মন বলে প্রতিবাদ করি ধরে দেই এক থাপ্পর
আর একটি মন বলে দরকার নেই সম্মান রাখবে না।
এ রকম অনেক কথাই বলতে পারিনা।
একদিকে দেখি মাটির প্রতিমা নিয়ে জয় জয়াকার
আর নিজের মাকে বলে ‘তোমাকে আমি আর রাখতে পারবো না মা।
বলতে পারিনা চাঁদার জুলুমের কাছে
‘পয়সা না থাকলে দরকার নেই জাঁকজমকের'
ইচ্ছে থাকলে কিছুটি বলতে পারিনা
বলতেগেলে নিজর দিকেও আঙ্গুল ওঠে
দায়িত্ব বর্তায় যে।

COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 28 February 2020

বলতেগেলে নিজর দিকেও আঙ্গুল ওঠে দায়িত্ব বর্তায় যে।...This is an excellent descriptive poem beautifully penned. Thank you very much for sharing.10

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success