বদলি Poem by Madhabi Banerjee

বদলি

Rating: 5.0

বদলি
মাধবী বন্দ্যোপাধ্যায়


সরকারী মোহর লাগানো এক টুকরো কাগজ
সব কিছু বদল করে দেয়
পরিদৃশ্য বদল করে দেয়।
তাসের ঘরের মতো এক ফুৎকারে ঘর ভেঙ্গে যায়।
যারা পর ছিল আপন হতে শুরু করে
কাছের লোক হয়ে যায়
পুরো গৃহস্থী জতুগৃহের টুপী মনে হয়
শূন্য ঘরে শব্দের প্রতিধ্বনি হয়
টবে লাগানো বোগেনভেলিয়া কোনাতে উদাস হয়ে টলছে ধীরে ধীরে।
পড়শীর তিন বছরের বাচ্চা মেয়েটি
যে জন্ম থেকে আমাকে পেয়েছে
ওর দাবি রোজ একটি করে লজেন্স
চোখের দিকে তাকিয়ে আছে
চোখে প্রশ্ন ‘সবকিছু কোথায় নিয়ে যাচ্ছ'?

পুরোনো কাপড় বদল করে
বন্ধু বান্ধবদে শুভেচ্ছা নিয়ে রওনা দিলাম নতুন স্থানে
হাতে অগ্রিম কিছু টাকার প্রমান পত্র।
ছবির মতো ফ্ল্যাস ব্যাক করে নিলাম
গলির কুকুরটি কিছু দূর পর্যন্ত সাথ দিল
বিদায় নিলাম মিত্র বান্ধবদের কাছ থেকে
আশ্বাস দিলাম পরে কখনো দেখা হবে।

হয়তো কখনো হবে
হয়তো আর কখনোই হবে না।

COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 24 June 2020

খালি কক্ষে শব্দটি আশ্চর্যভাবে প্রতিধ্বনিত হয়।....খালি কক্ষে শব্দটি আশ্চর্যভাবে প্রতিধ্বনিত হয়। যখন কোনও চিঠি সরকারী সিল দ্বারা স্ট্যাম্প করা হয়, এটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটি স্থানান্তর চিঠিতে সরকারী সিল থাকে। এটি কর্মচারীর জায়গায় জীবনকে পরিবর্তন করে এবং তাকে অন্য জায়গায় নিয়ে যায়। কাছের ব্যক্তিরাও বদলে যায়। এটি সংবেদনশীল অনুভূতি তৈরি করে। এটি একটি দুর্দান্ত কবিতা।..10 Excellent poem!

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success