আপনা হাত জগন্নাথ Poem by Madhabi Banerjee

আপনা হাত জগন্নাথ

Rating: 5.0

আপনা হাত জগন্নাথঃমাধবী বন্দ্যোপাধ্যায়
বড় মেয়েটির বয়স বারো, ছোট মেয়েটির বয়স পাঁচ
দুই বোন
দাদা এসে ‘দাদা কই' বলে গাল টিপে আদর করে হাতে একটি লজেন্স দিল
বড়টি হা করে চেয়ে থাকে, ঢোক গেলে
কাকা এসে একটি রঙ্গীন কাগজের চড়কি ছোটটির হাতে দিয়ে বলে ‘সোনাটা'
বড়টি দৌড়ে গিয়ে খেলনার বাক্স থেকে কাগজ আর আঠা দিয়ে চড়কি বানিয়ে
উঠোনে ঘুরাতে লাগল।
বাবা অফিস থেকে আসার পথে প্লাস্টিকের চাকা গাড়ি এনে ছোটটির হাতে দিল
বড়টি অমনি পুরোনো ভাঙ্গা গাড়ীর চাকা দিয়ে
গাড়ি বানিয়ে খেলতে লাগল।
তৃতীয় ব্যক্তি কেউ কিছু বললে
হেসে উত্তর তাদের ‘ও ঠিক করে নেবে'।
ছোটটির আছে আদরের বল
বড়টির আছে বাহু বল।
জীবনের ময়দানে আদরের বলের চাইতে
বাহুবলের দাম অনেক বেশী।
সময়ের সাথে সাথে আদরের বোনটি এখনো
দাদা কাকার অবশিষ্ট পুরানো টিভি ফ্রিজ পায় বটে মাঝে মাঝে
বড় বোনটি বাহু বলে জুটিয়ে নিয়েছে একটি ভাল সরকারি চাকরি
ওর কাছে এখন নিজেরই কেনা টিভি ফ্রিজ।
ছোট বোনটি নিজের বৃত্তে ভালই আছে
বড় বোনটিও ভালোই আছে নিজের ছকে।
তবে বড় বোনটিকে দেখতে গেলে এখন ঘাড় উঁচু করে দেখতে হয়
কারণ বাহুটাতো অনেক প্রসারিত হয়েছে দিনে দিনে।

Friday, August 24, 2018
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
Dr Dillip K Swain 24 August 2018

Dear madam, a brief English abstract of this poem could increase readership! i can understand Bengali but can't read the script! Seems to be a beautiful poem! (10)

0 0 Reply
Madhabi Banerjee 24 August 2018

actual topic is selfhelp is the best help.among two sisters all the member of the family love the smaller.they always bring the toys for the yonger.but the elder always deprive by them.so she has a creative mind. so she trys to make toys in her own effort.at last in life's field she wins.

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success