বোঝা Poem by Madhabi Banerjee

বোঝা

বোঝা
মাধবী বন্দ্যোপাধ্যায়


জীবনের বোঝা টানতে টানতে
আমার এক একবার মনে হয়
আমার মেরুদন্ডটি বেঁকে গেছে
আমার পক্ষে আর সোজা হয়ে দাঁড়ানো সম্ভব হবে না।
আমি ক্লন্ত হয়ে পড়েছি
হাঁটুদুটি থর থর করে কাঁপে
বুঝি বা হাঁটুদুটি খুলে যাবে।
সামনের জনেরা কটুক্তি করে, ব্যঙ্গ করে
বোঝাগুলো জরিয়ে ধরে নিভৃতে চোখের জল ফেলি
ভাবিএ বোঝা আমার কাঁধ থেকে ঝেড়ে ফেলব কেমন করে।
সহসা আামার ভিতর থেকে
একটি কবিতা বেরিয়ে এসে বলে
‘চোখের জল ফেলছকেন? '
তুমি না কবিতায় বাস কর
এ বোঝা তোমার আমাকে দাও, ওগো কবি.'

COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 11 October 2018

সহসা আামার ভিতর থেকে একটি কবিতা বেরিয়ে এসে বলে ‘চোখের জল ফেলছকেন? ' তুমি না কবিতায় বাস কর এ বোঝা তোমার আমাকে দাও, ওগো কবি.'.....so touching. Well expressive poem. Thanks for sharing.

1 0 Reply
Madhabi Banerjee 11 October 2018

THANKS A LOT. I LIKE IT

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success