কেদারেরপথে
মাধবী বন্দ্যোপধ্যায়
কেদারের পথে চলেছি হেঁটে হেঁটে পাহাড়ের গা ঘেঁষে
এক সময়ে দাঁড়িয়ে পড়লাম সাথীরা এগিয়ে গেল
আমি ঘাড় উচু করে পাহাড় দেখছি আর ভাবছি
এই বিশালের মাঝে আমি এলাম কি করে এ আমি কোথায় এসেছি
সহসা-‘কি গো কি ভাবছ তুমি?
এদিক ওদিক তাকালাম এই নির্জনে আমি আর পাহাড় ছাড়া তো আর কেউ নেই
আচ্ছা এ পাহারই আমাকে বলছে
-না তেমন কিছু না
-‘ভাবছ তো তুমি আমি এত নিঃসঙ্গ কেন? '
তাই তো আমি চমকে উঠলাম
-না তুমি যা ভাবছ আমি তা নই
আমি মোটেই তোমার মতো নিঃসঙ্গ নই একা নই
যেমন তুমি ভিরের মাঝেও একা
মেঘেদের সারি যখন ভেসে বেড়ায়
যাওয়া আসার পথে ওরা আমাকে আলিঙ্গন করে যায়
আমার সাথে দেখা করে যায়।
এমন কি ঝরণাও আমাকে ছেড়ে যাবার আগে
প্রতিটি কণা আমার পা ছুঁয়ে যায়
আর ঋতুরা তো আমার অতিথি
আমার সাথে ওরা মাসের পর মাস থাকে আমাকে আনন্দ দেয়
আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে আমাকে
এক ঋতু চলে গেলে আর এক ঋতু আসে
আমার সঙ্গী হয়।
আমি কখনো একা থাকি না তো
যেমনভাবে তুমি থাক ভিরের মাঝেও একা, একদম একা!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
Crowded solid crowded north pole to south pole East to west orbit but solid loneliness hugs you in your traveling path ....../// how wonderful description /// nice poem